Current Bangladesh Time
Saturday October ৩১, ২০২৬ ১১:০৫ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » দুমকিতে বিএনপি নেতাকে মারধর ও ২১ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ
৩১ October ২০২৬ Saturday ৬:৩৮:২১ PM
Print this E-mail this

দুমকিতে বিএনপি নেতাকে মারধর ও ২১ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ


দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মো. খলিল জোমাদ্দারকে (৫৬) মারধর করে ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের তালতলী বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী খলিল জোমাদ্দার চরবয়ড়া গ্রামের কঞ্চন জোমাদ্দারের ছেলে।

খলিল জোমাদ্দার অভিযোগ করে বলেন, তালতলী বাজারে গেলে ছাত্রদলের ইমরান, রাকিব হাওলাদার ওরফে কসাই রাকিবসহ সাত-আটজন তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁর পকেটে থাকা ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা এলাকায় মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁরা চোরাই গরু জবাই করে বিক্রি করেন বলেও দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

খলিল জোমাদ্দার বলেন, “আমি দীর্ঘদিন ধরে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার মতো একজন রাজনৈতিক ব্যক্তি হামলার শিকার হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”

তিনি জানান, ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দুমকি থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

অভিযুক্ত রাকিব হাওলাদার মুঠোফোনে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা ড্রেজারের পাইপলাইন টানছিলাম। এ সময় খলিল জোমাদ্দার বাধা দেন। এ কারণে আমরা সেখানে গিয়েছিলাম। মারধর কিংবা টাকা ছিনতাইয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।” টাকা ছিনতাইয়ের অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক
বরিশালে খাদ্য গুদামের ৩০০ টন গমবাহী কার্গো দুর্ঘটনার শিকার
সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com