Current Bangladesh Time
Sunday November ১, ২০২৬ ৩:৫৪ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস উদযাপন
১ November ২০২৬ Sunday ১২:১১:১৪ PM
Print this E-mail this

নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস উদযাপন


ঝালকাঠি প্রতিনিধিঃ

Screenshot

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে বর্ণাঢ্য র‍্যালি, যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সফল আত্মকর্মী ও প্রশিক্ষিত যুবকদের মাঝে পুরস্কার এবং যুবঋণের চেক বিতরণ করা হয়েছে। শুরু হয়েছে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি।

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় যুব সমাবেশ ও আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার এসএম বায়েজিদ আকবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন।

এদিকে জাতীয় যুব দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী কর্মসূচি। এর মধ্যে রয়েছে যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলা, স্বেচ্ছায় রক্তদান, পুকুর পরিষ্কার, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও ক্রীড়া অনুষ্ঠান।

কর্মসূচির শেষ দিনে সামাজিক সম্প্রীতি, মাদক, বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক
বরিশালে খাদ্য গুদামের ৩০০ টন গমবাহী কার্গো দুর্ঘটনার শিকার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com