Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » মেহেন্দিগঞ্জে সাত মাস বয়সী ছেলের মৃত্যুর খবর শুনে দুবাইয়ে প্রবাসী বাবার মৃত্যু, একই দিনে মারা গেলেন শিশুর মায়ের দাদিও।
১ November ২০২৬ Sunday ১২:২১:০৬ PM
মেহেন্দিগঞ্জে সাত মাস বয়সী ছেলের মৃত্যুর খবর শুনে দুবাইয়ে প্রবাসী বাবার মৃত্যু, একই দিনে মারা গেলেন শিশুর মায়ের দাদিও।
প্রতিবেদন: মোঃ সৌরভ হোসেন:
বরিশালের মেহেন্দিগঞ্জে সাত মাস বয়সী ছেলের মৃত্যুর খবর শুনে দুবাইয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন প্রবাসী বাবা। একই দিনে মারা গেছেন শিশুটির মায়ের দাদিও। একদিনে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শনিবার (৩১ অক্টোবর) উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আরিয়ান (৩৫) দীর্ঘদিন ধরে দুবাইয়ে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। তার সাত মাস বয়সী ছেলে আদর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিল। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
ছেলের মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েন প্রবাসী বাবা আরিয়ান। একই দিন বিকেলে দুবাইয়ে অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, একই দিনে মারা যান শিশু আদরের মায়ের দাদিও। একদিনে পরিবারের তিন সদস্যকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন স্বজনরা। তাঁদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
প্রতিবেশী মো. কবির মাঝি বলেন,এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। একই পরিবারের তিনজনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
এই শোকাবহ ঘটনায় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে প্রতিবেশী ও স্থানীয়রা ছুটে আসছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক