Current Bangladesh Time
Tuesday November ৩, ২০২৬ ৫:০৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে দিনমজুর মায়ের শিশুকন্যা চুরি করে অন্যত্র বিক্রি, যেভাবে উদ্ধার করল পুলিশ
৩ November ২০২৬ Tuesday ২:৩৪:১৭ PM
Print this E-mail this

বরিশালে দিনমজুর মায়ের শিশুকন্যা চুরি করে অন্যত্র বিক্রি, যেভাবে উদ্ধার করল পুলিশ


নগর প্রতিনিধি:

সন্তানহারা নারীর মুখে হাসি ফোটাতে দিনমজুর মায়ের দেড় মাসের কন্যা সন্তান চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রি করেছিলেন প্রতিবেশী নারী। পুলিশের চাপে ঘটনার ১৪ দিনের মাথায় বিক্রি হওয়া সেই শিশু নিয়ে থানায় হাজির হয়েছেন অভিযুক্তরা। এ ঘটনায় শিশুকে বিক্রি করা নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এক সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার এই তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন- নগরীর রূপাতলী মওলানা ভাসানী সড়কের মৃত কামাল শেখের স্ত্রী নাসিমা বেগম ওরফে কবিরাজ নাসিমা এবং অপরজন ২৩ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ি স্কুল এলাকার মৌরি।

উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে রূপাতলী মওলানা ভাসানী সড়কের মৃত মোস্তফা কাজির ভাড়াটিয়া সোহেল-বৃষ্টি দম্পতির ৪৫ দিন বয়সী ঘুমন্ত শিশু কন্যা সাদিয়া নিখোঁজ হয়।

তিনি জানান, বৃষ্টির স্বামী সোহেল সবজি বিক্রি করেন। এছাড়া বৃষ্টি স্থানীয় বাজারে মাছ কেটে উপার্জন করেন। ঘটনার দুদিন আগে সোহেল বরগুনায় যান। বৃষ্টি তার প্রতিবেশী নাসিমা কবিরাজের কাছ থেকে বিভিন্ন ঝাড়ফুঁক, তদবির এবং তাবিজ-কবজ নিচ্ছিলেন। ঘটনার দিন বৃষ্টিকে একটি কাগজ পোড়ানোর জন্য পার্শ্ববর্তী একটি বাড়ির পেছনে পাঠান নাসিমা। সেখান থেকে ঘরে ফিরে তিনি দেখতে পান তার শিশু কন্যা বিছানায় নেই।

এই ঘটনায় শিশুর মা বৃষ্টি বেগম গত ২২ অক্টোবর বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। শিশুর মায়ের সন্দেহ থেকে গত রোববার রাতে পুলিশ নাসিমাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এরপর তার স্বীকারক্তিতে বেরিয়ে আসে শিশু চুরির রহস্য।

উপ-পুলিশ কমিশনার বলেন, ‘নাসিমা কবিরাজ স্থানীয় মৌরি নামের এক নারী কাছে শিশুটি ৩৫ হাজার টাকায় বিক্রি করেন। পরবর্তীতে মৌরি বাচ্চাটি তার সন্তানহারা বড় বোন সম্পাকে দেন। সম্পা বাচ্চা নিয়ে চট্টগ্রামে চলে যান। পরবর্তীতে পুলিশের তৎপরতায় মৌরি শিশুটি নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হাজির হন। এরপর বাচ্চাটি তার মায়ের কোলে তুলে দেয় পুলিশ। দীর্ঘ ১৪ দিন পর কন্যা সন্তানকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দিনমজুর বৃষ্টি।’

সম্পা বলেন, ‘আমার দুটি সন্তান মারা গেছে। আমি চেয়েছিলাম কোনো গরিব বা অসহায় সন্তান দত্তক নিতে। ওই শিশুটি যে চুরি করে নিয়েছে সেটা আমার জানা ছিল না। আমি পুলিশের কাছ থেকে জানার পরে শিশুটিকে থানায় নিয়ে আসি।’

সম্পার মা বলেন, ‘একজন মহিলা বোরকা পড়ে মুখ ঢেকে আমাদের বাসায় গিয়ে দরজায় নক করে ১৫ হাজার টাকায় বাচ্চাটা বিক্রি করতে চায়। আমি তার কাছ থেকে বাচ্চাটা কিনে রেখেছি। তাকে আমি চিনিও না। পরে যখন জানতে পেরেছি বাচ্চাটা চুরি করা তখন বাচ্চাটা ফিরিয়ে দিয়েছি।’

তবে চুরির অভিযোগ অস্বীকার করেছেন আটক নাসিমা বেগম। তার দাবি, চুরির ঘটনার সঙ্গে জড়িত নন তিনি। ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com