Current Bangladesh Time
Monday November ৯, ২০২৬ ৬:১৪ PM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর
৮ November ২০২৬ Sunday ৫:১২:৫৯ PM
Print this E-mail this

সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর


গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা ও দশমিনার চরাঞ্চলে তরমুজ চাষের জমি ইজারা নিয়ে সংঘাত এড়াতে প্রয়োজনে চাষ বন্ধ রেখে লাল নিশান টাঙানোর পরামর্শ দিয়েছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। 

একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং বিতর্কিত ব্যক্তিদের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোরবার (৮ নভেম্বর) গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন এ সভার আয়োজন করে।

চরাঞ্চলে তরমুজ চাষের জমি ইজারা নিয়ে সম্ভাব্য বিরোধের বিষয়ে নুরুল হক নুর বললেন, গলাচিপা ও দশমিনার চরাঞ্চলে প্রতিবছর ব্যাপক পরিমাণে তরমুজ চাষ হয়। আগে এসব চরে এক মৌসুমের জন্য জমি ইজারা নিয়ে চাষাবাদ করা হতো। তবে বিভিন্ন কারণে এবার এখন পর্যন্ত জমি ইজারা দেওয়া হয়নি।

তিনি বলেছেন, সরকারি দল, জোট ও এলাকার জ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব আছে, যাতে চর নিয়ে কোনো ধরনের মারামারি, হানাহানি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। প্রয়োজনে এসব চরে তরমুজ চাষ বন্ধ রেখে লাল নিশান টাঙিয়ে দেওয়া হোক। তবু কোনোভাবেই সংঘাত হতে দেওয়া যাবে না।

চর দখল ও ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী জানালেন, অতীতে যারা এসব চর দখল করে ভোগদখল করেছেন এবং ভুয়া কাগজপত্র তৈরি করেছেন, তাদের কেউ কেউ এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে ভিডিও তৈরি করছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com