Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ভিন্ন ধর্মাবলম্বী
৯ November ২০২৬ Monday ২:২২:২৩ PM
বরিশালে নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ভিন্ন ধর্মাবলম্বী
নগর প্রতিনিধি:
এক মায়ের কোলজুড়ে জন্ম নিয়েছে একটি নবজাতক। কিন্তু সেই নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির হয়েছেন দুই ভিন্ন ধর্মের অনুসারী। তাদের মধ্যে একজন হিন্দু এবং আরেকজন মুসলিম।
জানা গেছে, বেসরকারি ওই হাসপাতালে শান্তা নামের গৃহবধূর একটি সন্তান হয়। সন্তান জন্মের সময় পাশে ছিলেন শুভাস নামের একজন। যিনি নিজেকে শান্তার স্বামী বলে দাবি করেন।
তবে হঠাৎ করেই রোববার সকালে হাসপাতালে শান্ত ও নবজাতকের শয্যা পাশে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। যিনি নিজেকে ভূমিষ্ঠ হওয়া নবজাতকের জন্মদাতা পিতা দাবি করেন।
এমদাদ দাবি করেন, ২০২১ সালে প্রেম করে চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর ধর্মান্তর হয়ে মুসলিম হন শান্তা। বিয়ের পর স্বামীর সাথে ঢাকায় থাকত সে। সন্তান জন্ম দেওয়ার কথা বলে তিন মাস আগে বাবার বাড়িতে আসে স্ত্রী। এসময় উপস্থিত সকলকে নিজের বিয়ে এবং দাম্পত্য জীবনের প্রমাণও দেখান তিনি।
এদিকে, প্রথম স্বামী হাসপাতালে হাজির হওয়ার পর পরই ঘটনাস্থল থেকে কেটে পড়েন দ্বিতীয় স্বামী সুভাস। যে কারণে তার বক্তব্য জানা যায়নি।
তবে শান্তা দাবি করেন, এমদাদের সঙ্গে তার বিয়ে হয়নি। এমনকি ভূমিষ্ঠ হওয়া সন্তানের বাবাও এমদাদ না। তবে এমদাদের দেখানো বিয়ের কাবিন এবং প্রমাণ সম্পর্কে উত্তর দেননি তিনি।
জানা গেছে, এমদাদকে পালিয়ে বিয়ে করার পর নিজ বাড়িতে আসা-যাওয়া ছিল শান্তার। এরই মধ্যে ২০২৪ সালে নিজের বিয়ের কথা গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাসের সঙ্গে প্রেম জড়ান তিনি। এমনকি বিয়েও হয় তাদের।
তবে দ্বিতীয় স্বামী জানত চাকরির সুবাদে ঢাকায় থাকতে হয় শান্তাকে। অথচ তিনি ঢাকায় গিয়ে প্রথম স্বামীর সংসার করতো। আবার বাবার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে প্রথম স্বামীর সংসার করে আসছিলেন তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের