Current Bangladesh Time
Tuesday November ১০, ২০২৬ ৩:১৪ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে নদীর পাড় কেটে তরমুজখেতের বাঁধ নির্মাণ, ভাঙনের মুখে কৃষিজমি
১০ November ২০২৬ Tuesday ১:১৫:০৪ PM
Print this E-mail this

বাউফলে নদীর পাড় কেটে তরমুজখেতের বাঁধ নির্মাণ, ভাঙনের মুখে কৃষিজমি


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

তরমুজ চাষের জন্য জমি প্রস্তুত করতে পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীর পাড় থেকে অবাধে মাটি কাটার অভিযোগ উঠেছে। ভেকু মেশিন দিয়ে মাটি কেটে তরমুজখেত রক্ষায় বাঁধ নির্মাণ করছেন প্রভাবশালী চাষিরা। এতে নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। কমছে আবাদযোগ্য জমি। হুমকির মুখে পড়ছে উপক‚লীয় অঞ্চলের কৃষি।স্থানীয়দের অভিযোগ, অন্তত ২০টি চরে ভেকু মেশিন দিয়ে নদীর পাড়ের মাটি কাটা হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, বাউফলের চর ফেডারেশন, চর শৌলা, ডুবা চর, আগলা চর, চর মোয়াজ্জেম, চর ব্যারেট, রায়সাহেব, দিয়ারা কচুয়া, চর নিমদী, চর মমিনপুর, মঠবাড়িয়ার চর ও চর বাসুদেব পাশাসহ বিভিন্ন চরে তরমুজ চাষের প্রস্তুতি চলছে। এসব এলাকায় প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১২ হেক্টর জমিতে আগাম জাতের তরমুজ চাষের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে।জোয়ারের পানি থেকে খেত রক্ষায় নদীর পাড় ঘেঁষে বাঁধ নির্মাণের কাজ চলছে। আর এসব বাঁধ নির্মাণের জন্য নদীর পাড় থেকেই কাটা হচ্ছে মাটি।তেঁতুলিয়া নদীতে নিয়মিত নৌকা ও ট্রলার চালায় এমন কমপক্ষে ৫জন মাঝি বলেন, গত কয়েক বছরে তরমুজ খেতের জন্য নদীর যে সকল পাড় কেটে বেরিবাঁধ করছেন নদীর সেই অংশেই ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদীর পাড় ভেঙ্গে নদীরে গর্ভে চলে গেছে অনেক আবাদি জমি। এই তরমুজ চাষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ জড়িত থাকে প্রভাবশালীরা।সরেজমিনে দেখা যায়, তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ ও চরকালাইয়ার চর ফেডারেশনের, চর কালাইয়া ও চর বাইলা এলাকায় ভেকু মেশিন দিয়ে নদীর পাড়ের মাটি কেটে বেড়িবাঁধ করছেন কৃষকরা। চর ফেডারেশনের পূর্ব পাশে প্রিন্স নামের এক চাষি প্রায় ৪০ একর জমি প্রস্তুত করছেন। তিনি চট্রগ্রাম থেকে ভেকু মেশিন ভাড়ায় এনে নদীর পাড় বেড়িবাঁধ দিচ্ছেন।এ বিষয়ে প্রিন্স জানান, তিনি স্থানীয় ওমর মুন্সীর নামে এক ব্যক্তির কাছ থেকে জমি লিজ নিয়েছেন। খোঁজ নিয়ে জানাগেছে জমির মালিকদের কাছ থেকে ওমর মুন্সী কম দামে জমি এক বছরের জন্য লিজ নিয়ে তরমুজ চাষিদের কাছে বেশি দামে লিজ দিয়েছেন।পরিবেশ বিষয়ক সংগঠন ’ সেইভ দ্যা বি এÐ র্বাডস’ এর পরিচালক এম এ বাশার বলেন, প্রতি বছর নদীর চরাঞ্চলে বিপুল পরিমাণ জমিতে তরমুজ চাষ করেন কৃষকেরা। বাংলাদেশ পানি আইন-২০১৩ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নদীর তলদেশ ও তীর থেকে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এতে নদীর তলদেশ গভীর হয়ে পানির প্রবাহের গতি বেড়ে যায় এবং পাড়ে ভাঙন তীব্র হয়।উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, তরমুজ একটি অর্থকারী ফসল। নদীর পাড় থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে নদীর পাড়ের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি কৃষিনির্ভর মানুষের জীবিকাও ঝুঁকিতে পড়তে পারে। এতে স্বল্পমেয়াদে ফসল রক্ষার উদ্যোগ দীর্ঘমেয়াদে কৃষির জন্য ক্ষতির কারণ হতে পারেউপজেলা সহকারী কমিশনার ভ‚মি সাইয়েদ মাহমুদ বুলবুল বলেন, মাটি কেটে খেতের বেরিবাঁধ করার জন্য অনেক কৃষক আবেদন করেছেন। আমরা সরজমিন যাচাই বাচাই করে ব্যবস্থা নিব।উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, নদীর পাড় কেটে খেতের বেরিবাঁধ নির্মাণ করা কৃষকদের নিরুৎসাহিত করা হয়েছে। তারপড়েও যদি কেউ করে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com