Current Bangladesh Time
Tuesday November ১৭, ২০২৬ ৬:৩১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি অনুমোদন
১৭ November ২০২৬ Tuesday ১:১২:৩০ AM
Print this E-mail this

বরিশাল জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি অনুমোদন


আমাদের বরিশাল ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল মহানগর, বরিশাল দক্ষিণ জেলা এবং বরিশাল উত্তর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই তিন ইউনিটের কমিটির অনুমোদন দিয়েছেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটিগুলো প্রকাশ করা হয়। একই সাথে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ঘোষিত কমিটিগুলো হলো: বরিশাল মহানগর যুবদল ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি: রিয়াজুর রহমান রিয়াজ, সিনিয়র সহ-সভাপতি: তৌহিদুর রহমান তৌহিদ, সহ-সভাপতি: আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক: আরিফুর রহমান মুন্না, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক: অহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ রাজু খন্দকার ও সাংগঠনিক সম্পাদক: মুশফিক রহমান অভি।

বরিশাল দক্ষিণ জেলা যুবদল ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি: মো. হাবিবুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি: মোহাম্মদ বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক: সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক: তারেক আল ইমরান, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ ইউসুফ খান রনি।

বরিশাল উত্তর জেলা যুবদল ২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি: মোহাম্মদ কায়সার আহমেদ, সাধারণ সম্পাদক: আরিফুল ইসলাম জনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই কমিটিসমূহ ঘোষণা করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার-ববি’তে শিক্ষামন্ত্রী
বরিশালে ৩৪ পয়েন্টে অবৈধ বালু উত্তোলন, নিয়ন্ত্রণে হিমশিম প্রশাসন
বরিশালে ‘ম্যানেজ’ করে চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা
বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি
বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com