Current Bangladesh Time
Monday November ১৬, ২০২৬ ২:২১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশালে ‘ম্যানেজ’ করে চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা
১৬ November ২০২৬ Monday ১:৩১:৪৯ PM
Print this E-mail this

বরিশালে ‘ম্যানেজ’ করে চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা


বিশেষ প্রতিনিধি:

বরিশাল বিভাগে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা। এসব ভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। ড্রাম চিমনি ও নিষিদ্ধ চিমনি ব্যবহার করে জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে চলছে কার্যক্রম। অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদপ্তরকে ‘ম্যানেজ’ করেই বছরের পর বছর ব্যবসা চালিয়ে যাচ্ছেন ভাটার মালিকেরা। জনবল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সংকটের অজুহাতে অধিদপ্তরের অভিযানও চলছে সীমিত পরিসরে। ফলে প্রশাসনের নাকের ডগায় পরিবেশদূষণের এই অবৈধ বাণিজ্য অব্যাহত রয়েছে।

জানা গেছে, বরিশাল বিভাগে কমপক্ষে ৩০০ অবৈধ ইটভাটা রয়েছে। এসব ভাটায় ড্রাম চিমনি ও ১২০ ফুট ফিক্সড চিমনি ব্যবহার করা হয়। জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে গড়ে তোলা হয়েছে এসব ভাটা। অনেক ভাটায় পোড়ানো হয় কাঠ। বিশেষ করে নদীবেষ্টিত এলাকার চরাঞ্চলে অবৈধ ইটভাটার সংখ্যা বেশি। বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলায় শতাধিক অবৈধ ভাটা রয়েছে।

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. মুজাহিদুল ইসলাম জানান, তাঁদের হিসাব অনুযায়ী বিভাগে তিন শতাধিক অবৈধ ইটভাটা রয়েছে। তিনি জানান, বরিশালে তাঁর দপ্তরের ম্যাজিস্ট্রেট পদটি গত এপ্রিল থেকে শূন্য। গত বছর ডিসেম্বরে যোগ দেওয়া ম্যাজিস্ট্রেট এ বছর এপ্রিলে বদলি হলে নতুন কেউ পদায়ন হননি। যে কারণে এবার মৌসুমের শুরুতেই অভিযান চালাতে হিমশিম খাচ্ছেন। সংশ্লিষ্ট জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করে যথাসময়ে ম্যাজিস্ট্রেট পাওয়া যায় না বলে জানান এই কর্মকর্তা।

‘ম্যানেজ’ করে চলছে অবৈধ ভাটা

মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়ায় গত বছর ‘থ্রি স্টার’ নামক একটি ড্রাম চিমনি ইটভাটা গড়ে ওঠে। কালাবদর নদের ভাঙনে এ বছর কিছুটা দূরে ভাটাটি স্থানান্তর করে পুনরায় চালু করা হয়েছে। স্থানীয়রা জানান, কয়েক দিন আগে ভাটার চুল্লিতে আগুন দিয়ে ইট পোড়ানো শুরু হয়েছে। অথচ এ ভাটা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি পরিবেশ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন।

‘থ্রি স্টার’ ভাটার মালিক জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমির আনিচুর রহমান স্বীকার করেন, পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করেই তিনি অবৈধ ইটভাটাটি পরিচালনা করছেন।

হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে ২০১৩ সাল থেকে ‘লামিয়া ব্রিকস’ নামক অবৈধ ইটভাটা চালু রয়েছে। একটি অবৈধ ভাটা দীর্ঘ বছর কীভাবে চালু রয়েছে, এ প্রসঙ্গে মালিক ফরিদ ব্যাপারীও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করার কথা জানান। তাঁর ভাষ্যমতে, বৈধতার কাগজপত্র তৈরি করতে পরিবেশ অধিদপ্তরে যে খরচ ও হয়রানি হতে হয়, তার চেয়ে কম টাকায় ম্যানেজ করে ভাটা চালানো যায়। তাই তাঁর মতো অনেকে বৈধতার কাগজপত্র তৈরির ঝামেলায় যান না।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তর সম্প্রতি বাবুগঞ্জ ও উজিরপুরে চারটি এবং মুলাদীতে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। জেলার সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন জানান, অধিদপ্তরের ঢাকা কার্যালয় থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীলেরা অবৈধ ইটভাটা সক্রিয় হওয়ার কথা স্বীকার করেছেন। তাঁরা জানান, ম্যাজিস্ট্রেট সংকটের কারণে অভিযান চালাতে পারছেন না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ‘ম্যানেজ’ করে চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা
বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি
বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com