Current Bangladesh Time
Tuesday November ১৭, ২০২৬ ৬:২১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
১৬ November ২০২৬ Monday ১০:৫৬:৫৭ PM
Print this E-mail this

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি


নগর প্রতিনিধি:

প্রথমে ক্রেতা সেজে মোবাইলের দোকান ঘুরে চুরির পরিকল্পনা। এরপর রাতের আঁধারে সুযোগ বুঝে সাঁটারের তালা কেটে ৩৬টি আইফোনসহ ৫৫টি মোবাইল সেট এবং নগদ ৬ লক্ষাধিক টাকা চুরি করে চক্রটি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে চুরির ঘটনায় বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী দোকান মালিক নাঈম আহম্মেদ। এর আগে রোববার গভীর রাতে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের ফাতেমা সেন্টারের চতুর্থ তলায় ‘ব্লু ফোন’ নামক মোবাইলের দোকানে চুরির এ ঘটনা ঘটে।

দোকান মালিক নাঈম জানান, ‘রোববার রাত সাড়ে ৮টার দিকে প্রতিদিনের দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন অর্থাৎ সোমবার সকালে সাড়ে ৯টার দিকে দোকানে এসে দেখেন সাঁটারের তালা কাটা।’

পরে দোকানের মধ্যে তল্লাশি করে দেখতে পান বিভিন্ন মডেলের ৩৬টি আইফোন, গুগল পিক্সেলসহ বিভিন্ন ব্রান্ডের মোট ৫৫টি মোবাইল সেট চুরি হয়ে গেছে। এছাড়া দোকানে থাকা ব্যবসার ৬ লাখ ১০ হাজার টাকাও খুঁজে পাওয়া যায়নি। 

মোবাইল, এক্সেসরিজ ও নগদ টাকা মিলিয়ে ৬১ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি দোকান মালিক নাঈমের।

নাঈম বলেন, চোর চক্র বিকেল থেকে একাধিকবার একে একে দোকানে আসে। তারা ক্রেতা সেজে কেউ ব্যাটারি কিনতে আসে, কেউ মোবাইল দেখতে আসে। রাতে দোকান বন্ধ করার পর সুযোগ বুঝে চুরি সংঘটিত করে।

এদিকে দোকান এবং ফাতেমা সেন্টারের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, প্রথমে একজন যুবক বিকেলে দোকানে মোবাইলের ব্যাটারি খোঁজতে আসে। এরপর কিছুক্ষণ পরে তিন যুবক একই সঙ্গে দোকানে ঢোকেন।

চুরির সময়ের অপর একটি সিসিটিভির ফুটেজে দেখা যায়, বিকেলে দোকানে ক্রেতা সেজে আসা তিন যুবক কাধে ব্যাগ নিয়ে দোকানের সামনে প্রবেশ করে। এর মধ্যে একজন ব্যাগ থেকে যন্ত্র বের করে তালা কাটেন। পরে দুটি ব্যাগসহ এক যুবককে দোকানের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে মোবাইলে কথা বলার অজুহাতে পাহারা দিচ্ছে অপর দুই যুবক। পরে কাজ শেষে কেটে পড়েন তারা। অপর এক ফুটেজে দেখা যায়- মোবাইলের দোকানে চুরির পর পাঁচজন ফাতেমা সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের টিম এরই মধ্যে কাজ শুরু করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার-ববি’তে শিক্ষামন্ত্রী
বরিশালে ৩৪ পয়েন্টে অবৈধ বালু উত্তোলন, নিয়ন্ত্রণে হিমশিম প্রশাসন
বরিশালে ‘ম্যানেজ’ করে চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা
বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি
বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com