Current Bangladesh Time
Friday November ২০, ২০২৬ ২:১৪ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » রাঙ্গাবালী » রাঙ্গাবালীতে সাংবাদিক হামলাকারীর গ্রেফতারি পরোয়ানা জারি
১৮ November ২০২৬ Wednesday ১২:০৭:৩২ PM
Print this E-mail this

রাঙ্গাবালীতে সাংবাদিক হামলাকারীর গ্রেফতারি পরোয়ানা জারি


ফিরোজ ফরাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান। মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

মামলার অভিযোগে বলা হয়, গত ১৪ নভেম্বর দুপুরে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে গেলে  সাংবাদিক আবু তাহেরকে মারধর করেন আমিনুর রহমান বিল্লাহ নামের এক ব্যক্তি। একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে ওই সাংবাদিকের পরনের জামা ছিঁড়ে ফেলেন এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত। স্পিডবোটে থাকা অন্যদের সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অভিযুক্ত  আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বর্তমান ঠিকানা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’

উল্লেখ্য, ঘটনার দিন যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় তাকে ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয় এবং পরে  হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেন হামলার শিকার হওয়া সাংবাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় রাঙ্গাবালী প্রেস ক্লাব।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন-ভাঙচুর
বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ, টেকেরহাটে আটকা বরিশালগামী যানবাহন
নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com