Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ২:২০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে হিরন ও কামাল সমর্থকদের হাতাহাতি
১৫ June ২০১৩ Saturday ১১:০৮:৫৯ AM
Print this E-mail this

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন

বরিশালে হিরন ও কামাল সমর্থকদের হাতাহাতি


barisal-city-election-bcc বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনবরিশাল :: বরিশাল নগরীর পলাশপুর এলাকায় মেয়রপ্রার্থী শওকত হোসেন হিরন ও আহসান হাবিব কামাল ‍সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ১৫ জুন সকাল পৌনে ১০টায় ৫ নম্বর শহীদ জিয়াউর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ হাতাহাতির ঘটনা ঘটেছে।

ভোট শুরু হওয়ার পৌনে দু’ঘণ্টার মাথায় সমর্থকদের বুকে প্রতীক ছেঁড়া নিয়ে এ হাতাহাতির সূত্রপাত হয়। এ ঘটনার পরে ভোট কেন্দ্রে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

তবে কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন হাতাহাতির ঘটনার সত্যতা ‍অস্বীকার করেছেন।

উল্লেখ্য, ৫ নম্বর শহীদ জিয়াউর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩৪৮ জন। চর উপেন পলাশপুর ২ নম্বর গুচ্ছগ্রাম, ৩ নম্বর চর উপেন দক্ষিণ পলাশপুর এই ভোট কেন্দ্রের অন্তর্গত।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com