| আইনজীবীদের মানবাধিকার ও আইন সহায়তা প্রশিক্ষণ সম্পন্ন
বেসরকারি মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগ-এর আয়োজনে বরিশাল ও ঝালকাঠী বার কাউন্সিলের ২০ জন আইনজীবী মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি রোববার শেষ হয়। ২০ সেপ্টেম্বর ২০১৩ শুক্রবার বরিশালের আভাস প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হওয়া কর্মশালার উদ্বোধন করেন নাগরিক উদ্যোগ-এর প্রধান নির্বাহী জাকির হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী আইনজীবীদেরকে মানবাধিকার, নারী ও শিশু অধিকার, মানবাধিকার বাস্তবায়ন কাঠামো ও এ সংক্রান্ত্র বিভিন্ন আইন, বিধি ও সনদ, শিশু আইন ২০১৩, আইন সহায়তা প্রদানের নীতিমালা, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি ও বেসরকারি সেবাসমূহ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন প্রশিক্ষণ কর্মশালায় সহায়কের দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী আইনজীবীরা হলেন- বরিশাল বার কাউন্সিলের সদস্য এ্যাডভোকেট সাথী কুন্ড সোমা, জসীম উদ্দীন নকীব, শাহনূর খানম, ইমতিয়াজ আহমেদ, তানভীর আহমেদ, জাহিদুল ইসলাম পান্না, মাহামুদা আক্তার মনি, গোলাম ফারুক ডাবলু, শামসুজ্জামান সোহেল, শাহ্জাদা পলাশ এবং ঝালকাঠী বার কাউন্সিলের সদস্য এ্যাডভোকেট সাকিনা আলম লিজা, হোসেন আকন খোকন, খাঁন হাফিজুর রহমান খোকন, আইয়ুব আলী, লিনা আকতার পাখি, মোর্শেদা বেগম, তরিকুল ইসলাম, সৌগত গুহ, মিজানুর রহমান ও নার্গিস আক্তার বানু। এছাড়া প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ-এর প্রকল্প সমন্বয়কারী সোমা দত্ত, কর্মসূচি কর্মকর্তা রেজবিউল কবির, সুপ্রিয় দত্ত ও শামীম আল মামুন প্রমুখ।
| |