Current Bangladesh Time
Wednesday July ১, ২০২৬ ২:৫২ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বামনায় দোকানের ভিটি রক্ষার দাবিতে মানববন্ধন
৮ May ২০১৪ Thursday ৪:৫১:২৬ PM
Print this E-mail this

বামনায় দোকানের ভিটি রক্ষার দাবিতে মানববন্ধন
উপজেলা প্রতিনিধি, বামনা


Bamna বামনায় দোকানের ভিটি রক্ষার দাবিতে মানববন্ধনবরগুনার বামনা উপজেলা সদরের সাহেববাড়ি বাজারের সদর রোডের পশ্চিম পার্শ্বস্থ ব্যবসায়িদের দোকানের জমি ভূয়া দলিলের মাধ্যমে দখলের চেষ্টা ও দরিদ্র ব্যবসায়িদের দোকান হতে হুমকীর প্রতিবাদে ভূক্তভোগী ব্যবসায়িরা দখলবাজ ও প্রতারক সুভাশ চন্দ্র সাহার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার ভূক্তভোগী ব্যবসায়ি সহ দুই শতাধিক জনতা শহরের সদর রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে।

পরে দখলবাজ ও প্রতারক সুভাষ চন্দ্র সাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দরিদ্র ব্যবসায়িদের ভিটি সুরক্ষাসহ নিরাপত্তার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, বামনা উপজেলা হিন্দু-বৌদ্ধ ও খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কান্ত কর্মকার,ব্যবসায়ী বাবুল চন্দ্র শীল, মীরজাদা সেকান্দার হায়াত প্রমূখ।

শেষে ভূক্তভোগী ব্যবসায়িরা এর প্রতিকার চেয়ে বরগুনা জেলা প্রশাসক বরাবরে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

এ ব্যাপারে বামনা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.আলমগীর হোসেন জানান, সাহেববাড়ি বাজারের দোকান ঘর মালিকদের কাছ থেকে একটি স্মারকলিপি তার মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে পাঠানোর জন্য হাতে পেয়েছেন এবং বিষয়টি বামনা থানার অফিসার ইনচার্জ কে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com