মাদকসহ আটক ছাত্রলীগ কর্মীর কারাদণ্ড নিজস্ব প্রতিবেদক
আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রাম থেকে ছাত্রলীগ কর্মী রাকিব সরদারকে গাজাসহ আটকের পর এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালত ওই নির্দেশ দেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন জানান- গোপন সংবাদের ভিত্তিতে শিহিপাশা গ্রামে মঙ্গলবার অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী রাকিবকে আটক করা হয়।
সকালেই তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা দেবী চন্দ্র তাকে এক মাসের দণ্ডাদেশ দেন।
উল্লেখ্য কয়েক মাস আগে ছাত্রলীগ কর্মী রকিব সরদার ইয়াবা বড়িসহ আটক করেছিল পুলিশ। ওই ঘটনায় ভ্রাম্যমান আদালত তাকে ছয় মাসের সাজা প্রদান করে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |