Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১:২৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বরিশালে বিক্ষোভ
২১ August ২০১৪ Thursday ২:৪৯:২১ PM
Print this E-mail this

পূলক চ্যাটার্জির ওপর হামলা

গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বরিশালে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক


গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান সাংবাদিক পূলক চ্যাটার্জির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন বাশার, বরিশাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিরাজ, সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান সাংবাদিক পূলক চ্যাটার্জির উপরে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বক্তারা বলেন- সাংবাদিকরা সংবাদের শিরোনাম হবে এটা ভয়াবহ ব্যাপার। নিরাপদে কোনো নাগরিক রাতে ঘরে ফিরতে পারবে না- এমনটা সভ্য সমাজের কারও কাম্য নয়।

বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অবনতি হয়েছে উল্লেখ করে পুলিশের তৎপরতা জোরদার করার আহ্বান জানান তারা। তারা দোষীদের গ্রেপ্তার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরিশাল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক পুলক চ্যাটার্জী বাদী হয়ে মঙ্গলবার মধ্যরাতে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করেছেন।

অপরদিকে হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক সুবল মুখার্জিকে পুলিশ আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে প্রেরন করেছে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com