বাস ধর্মঘটে যাত্রীরা চড়ম দূর্ভোগে নিজস্ব আলোকচিত্রী
বরিশাল বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন রোববার দুপুর থেকে বাস ধর্মঘটের ডাক দিয়ে যাত্রী পরিবহন বন্ধ করে দেয়। এতে যাত্রীরা শিকার হয় চড়ম দূর্ভোগের। দূর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরেছেন আমাদের বরিশাল ডটকমের নিজস্ব আলোকচিত্রী।
(ছবি-০১) বাস চলাচল বন্ধ হওয়া বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে জরুরী ভিত্তিতে দুই শিক্ষার্থী ভাড়া মোরসাইকেল যোগো ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছে।
(ছবি-০২) নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে যাত্রীরা পিক-আপ ভ্যান যোগে গন্তব্যে যাত্রা শুরু করেছে।
(ছবি-০৩) বাস চলাচল বন্ধ থাকায় নারী যাত্রীদের পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনার। কোন যানবাহনে ঠাই না হওয়ায় এক বৃদ্ধা ও এক মাঝ বয়সী নারী পায়ে হেটে ছুটছে বিকল্প যানবাহনের দিকে।
(ছবি-০৪) বাস ধর্মঘটের কারনে অনেক রোগী-শিক্ষার্থী এবং বৃদ্ধরা নিরুপায় হয়ে পায়ে হেটে চলছে বিকল্প যানবাহনের খোঁজে। ছবি গুলো ধারন করা হয়েছে রোববার দুপুরে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড ও তার আশপাশের এলাকা থেকে।
সম্পাদনা: জপ / বরিশাল ডেস্ক |