Current Bangladesh Time
Thursday August ১৩, ২০২৬ ৬:৫৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » হিজলার মেঘনা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ
২৭ June ২০২৬ Saturday ৪:৪০:৪৬ PM
Print this E-mail this

হিজলার মেঘনা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ


হিজলা ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের মেঘনা নদীর বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।

শনিবার বেলা ১১টার দিকে স্থানীয়রা হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া ৯ নম্বর ওয়ার্ডের চৌমুহনী এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায়।তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় নৌ-পুলিশকে অবগত করা হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হিজলা থানায় নিয়ে যায়।

সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি মো. সোলায়মান হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য থানাগুলোতে নিহতের ছবিসহ ম্যাসেজ পাঠানো হয়েছে।’

ওসি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।পাশাপাশি এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
বরিশাল অঞ্চল: ৪ কারণে ইলিশের দেখা নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com