বামনায় দুর্নীতির প্রতিবাদে ইউএনও অবরুদ্ধ মিজানুর রহমান টিপু, বামনা
বরগুনার বামনা উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা তহমিনা বেগমের বিরুদ্ধে আত্মসাতকৃত টাকা ফেরতের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও)বাস ভবন ঘেড়াও কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) রাত ৯ টায় ভুক্তভোগী আনসার ভিডিপির সদস্যরা এই ঘোড়াও করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. মনির হোসেন হাওলাদার ভুক্তভোগী আনসার ভিডিপির সদস্যদের ভাতা ও উৎকোচের টাকা ২৪ ঘন্টার মধ্যে ফেরত দেয়ার জন্য উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা তহমিনা বেগমকে নির্দেশ দেন।
ভুক্তিভুগীরা অভিযোগ করেন, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা তহমিনা বেগম ও তার স্বামী মো. জাকির হোসেন জোমাদ্দার সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বামনা উপজেলার ৩৬টি ভোট কেন্দ্রে আইন শৃংখলা রক্ষার দায়িত্বে থাকা ৬১২ জন আনসার ভিডিপির সদস্যদের কাছ থেকে জনপ্রতি ৬০০ টাকা করে নেয়া ৩ লাখ ৬৭ হাজার ২শত উৎকোচ নেন।
এদিকে আজ সোমবার সকালে আনসার ভিডিপির সদস্যরা তাদের ভাতা এবং উৎকোচের টাকা ফেরত আনতে গেলে, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা তহমিনা বেগম তাদের উৎকোচের টাকা ফেরত না দিয়েও সরকারি বরাদ্দকৃত ১৭৫০টাকা ভাতার স্থলে ১৫০০টাকা করে দিচ্ছে।
এ ব্যাপারে ভুক্তভোগীরা প্রতিবাদ করলে তাহমিনা বলেন, ইউএনও আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষ নয়। যার জন্য তার কথা শুনতে আমি বাধ্য নহে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |