বামনায় মাদরাসা শিক্ষক হাজতে মিজানুর রহমান টিপু, বামনা
বরগুনার বামনা উপজেলার চলাভাঙ্গা রশীদিয়া দাখিল মাদরাসার শিক্ষক আবু সালেহ ও তার ভাই মো. ইদ্রিসুল আলমকে বরগুনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুধবার (১৫ জুন) জেল-হাজতে পাঠায়।
ঘটনার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বামনা উপজেলার গুদিঘাটা বৈকালীণ বাজারের সাইক্লোন শেল্টার এর পূর্ব পাশের সড়কে প্রতিপক্ষ মো. ইদ্রিসুল আলম (৪০), আবু সালেহ (৩০), আবু ইউসুফ (৫৫), আমিনুল ইসলাম (৩৫), বাকী বিল্লাহ (৫০) এবং আবুল কালাম (৪০) গ্রুপের হামলায় মো. সিরাজুল ইসলাম সিরাজ (৩২), মো. হাবিবুর রহমান (৫৫) এবং গোলাম সরওয়ার (৪০) গুরুতর আহত হয়েছে।
আহতরা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আহত মো. সিরাজুল ইসলাম সিরাজের ভাই মো. সামিরুল ইসলাম (সবুজ) বাদী হয়ে ১৩ জুন বামনা থানায় মামলা দায়ের করে। যার মামলা নম্বর-১৩।
উক্ত মামলার আসামিরা বুধবার বরগুনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে, আদালত উপজেলার চলাভাঙ্গা রশীদিয়া দাখিল মাদরাসার শিক্ষক আবু সালেহ ও তার ভাই মো. ইদ্রিসুল আলমের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।
আর অন্য আসামিদের জামিন মঞ্জুর করেন।
এদিকে জামিনে আসার পর আবু ইউসুফ এর নেতৃত্বে অন্য আসামিরাসহ ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমানের বড় ভাই মো. আব্দুল জলিল বাদী পক্ষদের হুমকী দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |