Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ৪:০৪ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » সংবাদ শিরোনাম » বামনায় ব্র্যাক বিদ্যালয়ের সব পিএসসি পরীক্ষার্থীই ভুয়া!
২০ December ২০১৬ Tuesday ২:১৪:২৯ PM
Print this E-mail this

বামনায় ব্র্যাক বিদ্যালয়ের সব পিএসসি পরীক্ষার্থীই ভুয়া!
মিজানুর রহমান টিপু, বামনা


বামনায় ব্র্যাক পরিচালিত বিদ্যালয়ের সব পিএসসি পরীক্ষার্থী ভুয়া!বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর অর্থায়নে বরগুনার বামনা উপজেলার স্থানীয় এনজিও’র আওতায় চলতি বছরে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনি (পিএসসি) পরীক্ষায় অংশ গ্রহণ করা সব পরীক্ষার্থীই ভুয়া বলে অভিযোগ উঠেছে। প্রকল্পের অর্থ হাতিয়ে নিতে সংশ্লিস্ট প্রতিষ্ঠানগুলো এ অপকর্ম করছে বলে অভিযোগ।

স্থানীয় এনজিও ম্যান ফর ম্যান এর পরিচালিত উপ-আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কর্যক্রমের অংশ হিসেবে ওই পরীক্ষার্থীদের উপর অনুসন্ধান চালালে এ তথ্য পাওয়া গেছে।

বিষয়টি স্বীকার করে বামনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোকন চন্দ্র মালাকার বলেন, চলতি বছরে নুতন বই বিতরনের আগে তালিকা ভূক্ত ব্র্যাক পরিচালিত বিদ্যালয়ে পরিদর্শন করে দেখি, বিদ্যালয় গুলিতে শিক্ষার্থীদের অস্তিত্ত্ব ছিলনা বলেই চলে। তাই এসব বিদ্যালয়ে নুতন বই বিতরন বন্ধ করে দেই। পরবর্তিতে স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে কিছু সংখক বই বরাদ্দ দেওয়া হয়। এ বছর পিএসসি পরীক্ষা চলাকালিন সময় খোলপটুয়া ক্লাষ্টারের ব্রাক বিদ্যালয়ের তালিকা ভূক্ত ৫১ জন ভুয়া পরীক্ষার্থীকে সনাক্ত করে পরীক্ষা নেওয়া থেকে বিরত রাখা হয়েছে। এ বিদ্যালয় গুলি ভুয়া এদের কোন কার্যক্রম নেই।

তবে এ ব্যাপারে ম্যান ফর ম্যান এর নির্বাহী পরিচালক এম এ মতিন আকন্দ পুলিশ মারধর করার অভিযোগ মামলায় গ্রেপ্তার হওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ম্যান ফর ম্যান এনজিও’র উপ-আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কর্যক্রমের পিও মো. ছগীর হোসেন জানান, এসব বিদ্যালয় টিকিয়ে রাখতে শিক্ষকরা এমন অপকর্ম করেছে।

অনুসন্ধান থেকে জানাগেছে, বরগুনার বামনা উপজেলায় উপ-আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কর্যক্রমের আওতায় এনজিও ব্র্যাক এর অর্থায়নে স্থানীয় এনজিও ম্যান ফর ম্যান কর্তৃক পরিচালিত মোট বিদ্যালয়ের সংখ্যা ৭ টি।

বিদ্যালয় গুলো হলো, বুকাবুনিয়া উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, ঢুষখালী উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, রুহিতা উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বলইবুনিয়া উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বলইবুনিয়া উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, ঘোপখালী উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, উত্তর কাকচিড়া উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়।

এসব বিদ্যালয়ে চলতি বছরে অনুষ্ঠিত হয়ে যাওয়া পিএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সংখ্যা ১৫৩ জন। তবে তালিকায় যাদের নাম পাওয়া গেছে তারা সকলেই বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীতে অধ্যায়নরত।

এনজিও ব্র্যাক এর অর্থায়নে স্থানীয় এনজিও ম্যান ফর ম্যান কর্তৃক পরিচালিত ওই বিদ্যালয় গুলোর পরীক্ষার্থীদের তালিকা নিয়ে বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় তারা প্রত্যেকেই কোন না কোন বিদ্যালয়ে অধ্যায়নরত।

পশ্চিম বলইবুনিয়া উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করা রহিমা আক্তার ৭ম শ্রেণী এবং ফারজানা ৬ষ্ঠ শ্রেণীতে পরীক্ষা দিচ্ছে উপজেলার জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে। বামনা উপজেলার ৭টি বিদ্যালয় ব্র্যাক পরিচালনার দ্বায়িত্ব দেয় পার্টনার এনজিও ম্যান ফর ম্যান নামে একটি স্থানীয় এনজিওকে।

অভিযোগ রয়েছে, ওই এনজিওটি তাদের বিল উত্তোলনের জন্য বিভিন্ন মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের সহায়তায় এ সকল ভুয়া পরীক্ষার্থী সাজিয়ে পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করায়।

প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় অংশ নেওয়া বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র হিমেল জানান, ব্র্যাকের পার্টনার এনজিও ম্যান ফর ম্যানের নির্বাহী পরিচালক তার মাকে ভুল বুঝিয়ে পরীক্ষার্থীর তালিকায় নাম উঠায়। তার অনুরোধে সে পরীক্ষায় অংশ নেয়।

বামনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহজাহান মিয়া জানান, বামনা উপজেলার সকল এনজিও বিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী রয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের ৩য় থেকে ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়েছে।

এ বিষয়ে ব্র্র্যাকের শিক্ষা বিভাগের পটুয়াখালী জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, এমনটি হওয়ার কথা নয়। বিষটি খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com