Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ৩:২২ PM
Barisal News
Latest News
২৭ December ২০১৬ Tuesday ১২:৫৬:২৭ PM
Print this E-mail this

ভ্রাম্যমান সার্কাস
রবিউল হাসান রবিন, কাউখালী


ভ্রাম্যমান সার্কাসঘড়ির কাঁটায় সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা হাটের দিন। পিরোজপুরের কাউখালীর সরকারি বালক বিদ্যালয় মাঠে তখন চলছিল আবুল কালাম আজাদের ভ্রাম্যমাণ মিনি সার্কাস প্রদর্শনী।

ভ্রাম্যমান সার্কাসটানা এক ঘণ্টা ধরে চলা এ সার্কাস উপভোগ করছিলেন বিভিন্ন শ্রেণী- পেশার কয়েক শ মানুষ। প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের মধ্যে অনেকে খুশি হয়ে কালামের হাতে ৫-১০ টাকা করে তুলে দেন।

ভ্রাম্যমান সার্কাসএ সময় এ প্রতিবেদকের সঙ্গে কথা হলে কালাম জানান, সাতক্ষিরা জেলার কলারোয়া উপজেলায় তাঁর বাড়ি। ছোট বেলা থেকে তিনি দেশের নামকরা সার্কাস দলের সাথে থেকে সার্কাস প্রদর্শন করতেন। সংসারে অভাব অনটন থাকায় এ পেশায় দীর্ঘ দিন নিয়োজিত ছিলেন। হঠাৎ করে দেশে সার্কাস প্রদশর্ণী বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েন কালাম।

ভ্রাম্যমান সার্কাসসংসারের চাকা সচল রাখতে কাজের খোঁজে মাঠে নামেন কালাম। মানুষের দ্বারে দ্বারে ঘুওে কোথাও কোনো কাজ না পেয়ে একপর্যায়ে তিনি অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। পরে অনেক কষ্টে নিজ উদ্যোগে ভ্রাম্যমাণ মিনি সার্কাসের দলটি গড়ে তোলেন তিনি।

ভ্রাম্যমান সার্কাসকয়েক বছর ধরে একটি ইঞ্জিন চালিত বড় ভ্যানে করে এভাবেই সারা দেশ ঘুরে বিভিন্ন বাস টার্মিনাল, ফেরি-লঞ্চ ঘাটসহ হাট-বাজারে সার্কাস দেখিয়ে মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে তাঁর দলটি।

কালাম বলেন, ‘সার্কাস প্রদর্শন করে যে টাকা পাই, তা দিয়েই কোনো রকমে আমার সংসার চলছে। তবে খেলার মাধ্যমে মানুষের মনে আনন্দ দিয়ে আমি নিজেও অনেক আনন্দ পাই।’

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com