Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ৪:০৩ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনার ইউএনও’র বিরুব্ধে থুথু নিক্ষেপ ও মানববন্ধন!
৩১ December ২০১৬ Saturday ৫:১৯:০৫ PM
Print this E-mail this

বামনার ইউএনও’র বিরুব্ধে থুথু নিক্ষেপ ও মানববন্ধন!
বামনা প্রতিনিধি


বামনার ইউএনও’র বিরুব্ধে থুথু নিক্ষেপ ও মানববন্ধন!বরগুনার বামনা উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন হাওলাদারের বিরুদ্ধে থুথু নিক্ষেপ কুশপুত্তালিকা দাহসহ মানববন্ধন পালিত হয়েছে।

আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকালে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী ওই কর্মসূচি পালন করেন।

বামনার আমুয়া পিপুলিয়া মহাসড়কে ডৌয়াতলা স্কুল ও কলেজ গেট সংলগ্ন ফুটপাতের জমিতে ইউএনও কর্তৃক স্থানীয় শাহ আলম ও তার স্বজনদের নামে ০৮টি ডিসিআর বরাদ্দ দিয়ে রাতের আধারে ফুটপাতের সেই জমি দখল করে দোকান ঘড় নির্মানে সহায়তার অভিযোগ এনে তারা ওই কর্মসূচি পালন করেন বলে জানান।

মানববন্ধন শেষে সমাবেশে স্থানীয় এমপি শওকত হাচানুর রহমান রিমন যোগ দিয়ে বক্তব্যের মাধ্যমে বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করে ফুটপাত থেকে ইউএনওর বরাদ্দ দেয়া ডিসিআরকৃত জমি থেকে দোকান ঘর অপসরণ করে দেন ।

এ ব্যাপারে ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক খান জানান, তাদের স্কুল গেট সংলগ্ন ফুটপাতের জমিতে অবৈধ ভাবে মো. শাহ আলম ও তার স্বজনদের নামে আটটি ডিসিআর এনে রাতের আধারে দোকান ঘর নির্মানে পরোক্ষ সহায়তা করে বামনার ইউএনও এবং স্থানীয় ভুমি প্রশাসন। আমরা সুশীল সমাজের নেতৃতে ফুটপাত থেকে দোকান ঘর অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করি ।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন হাওলাদার বলেন, আমি খাস জমি ডিসিআর দিয়েছি। স্কুলের নামের কোন জমির ডিসিআর দেই নাই।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com