পদক পাচ্ছেন সাংবাদিক ও নাট্যজন মিন্টু বসু নিজস্ব প্রতিবেদক
এ বছর পদক পাচ্ছেন সাংবাদিক ও নাট্যজন মিন্টু বসু।
শনিবার (২৮ জানুয়ারী) নগরীর খেয়ালী গ্রুপ থিয়েটারের আয়োজনে কর্মবীর আবদুল খালেক খান গণপাঠাগার মিলনায়তনে এ পদক গ্রহণ করবেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত নাগরিক সমাজ বাংলাদেশের মহাসচিব ও নাট্যজন ম. হামিদ।
প্রফেসর স.ম ইমানুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্য ব্যক্তিত্ব ও সাংবাদিক ফাল্গুনী হামিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন খেয়ালীর সাধারণ সম্পাদক সুকান্ত মুখার্জী বাবু।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |