বরিশালে আকবর হোসেন পদক প্রদান নিজস্ব প্রতিবেদক
এ বছর নাট্য আন্দোলনের পুরোধা আকবর হোসেন পদক পায়েছেন সাংবাদিক ও নাট্যজন মিন্টু বসু।
আজ শনিবার (২৮ জানুয়ারী) খেয়ালী গ্রুপ থিয়েটারের আয়োজনে কর্মবীর আবদুল খালেক খান গণপাঠাগার মিলনায়তনে এ পদক গ্রহণ করেন মিন্টু বসু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক সমাজ বাংলাদেশের মহাসচিব ও নাট্যজন ম. হামিদ।
খেয়ালী সভাপতি প্রফেসর স.ম ইমানুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব ও সাংবাদিক ফাল্গুনী হামিদ।
এছাড়া বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এসএম ইকবাল, শান্তি দাস, সৈয়দ দুলাল, কাজল ঘোষ, এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, সমন্বয় পরিষদের সম্পাদক মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খেয়ালীর সাধারণ সম্পাদক সুকান্ত মুখার্জী বাবু।
আরো পড়ুন…
পদক পাচ্ছেন সাংবাদিক ও নাট্যজন মিন্টু বসু
|