Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ১২:৩২ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » সংবাদ শিরোনাম » বামনায় পাঠদান রেখে শিশু শিক্ষার্থীদের দিয়ে মাটি খনন
২৫ February ২০১৭ Saturday ২:৫৫:৩৫ PM
Print this E-mail this

বামনায় পাঠদান রেখে শিশু শিক্ষার্থীদের দিয়ে মাটি খনন
বামনা প্রতিনিধি


বামনায় পাঠদান রেখে শিশু শিক্ষার্থীদের দিয়ে মাটি খননবরগুনার বামনায় ১৬ নং পূর্ব সফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল কোমলমতি শিশু শিক্ষার্থীদের শ্রেণি কক্ষের পাঠদান বন্ধ রেখে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সামাজিক কর্মকান্ডের অজুহাত দিয়ে খালের মাটি খনন করার অভিযোগ উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরদ্ধে।

এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক ও সুশিল সমাজের প্রতিনিধিরা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।

আজ শনিবার (২৫ ফেব্রয়ারী) সকাল সাড়ে ১১টায় পূর্ব সফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সকল শ্রেণি কক্ষের পাঠদান বন্ধ রয়েছে। বিদ্যালয় সংলগ্ন খালে কোমর সমান পানিতে ভিজে কয়েক শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থীরা খালে মাটি খননের কাজ করছে। বিদ্যালয়ের শিক্ষকরা এই কাজে শিক্ষার্থীদের বাধ্য করতেও দেখা গেছে।

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, তাদের বিদ্যালয়ের ফান্ডে টাকা না থাকায় বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমোতি নিয়ে শিক্ষার্থীদের দিয়ে স্বেচ্ছাশ্রমে বিদ্যালয়ের সম্মুখের মাঠ ভড়াটের জন্য খালের মাটি খনন করা হচ্ছে।

বামনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোকন চন্দ্র মালাকার জানান, এই খাল খনননের কাজে শিক্ষার্থীদের সাথে আমারও অংশগ্রহণের কথা ছিলো। এটা একটি সামাজিক স্বেচ্ছাশ্রম।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু বলেন, পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে বিদ্যালয়ের মাঠ ভড়াটের জন্য খাল খনন করার অনুমোতি দিয়েছি।

শিশুদের দিয়ে এই মাঠ ভড়াটের বিষয়ে তিনি আরো বলেন, শিশুরা যেহেতু কোন পারিশ্রমিক পাচ্ছেনা তাই এ কাজ কোন শিশুশ্রমের আওতাভূক্ত নয়, এটা স্বেচ্ছাশ্রম। শিশুদের হাতে কলমে কাজ শিখানোর জন্য এই উদ্যোগ।

বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. নুরুজ্জামান বলেন, একটি প্রাথমিক মডেল বিদ্যালয়ে এই কাজ করানো কখনোই সম্ভব নয়। আমি বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিষয়টি নিয়ে কথা বলবো।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com