Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৭:২৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সাহিত্য » বরিশাল সমন্বয় পরিষদের তিন দশক পূর্তির অনুষ্ঠান শুরু বুধবার
২৭ February ২০১৭ Monday ৬:৫৬:৪৯ PM
Print this E-mail this

বরিশাল সমন্বয় পরিষদের তিন দশক পূর্তির অনুষ্ঠান শুরু বুধবার
নিজস্ব প্রতিবেদক


বরিশাল সংবাদ মানচিত্রবরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের তিন দশক পূর্তি উৎসব এর আয়োজন করা হয়েছে। এ পূর্তি উৎসবকে কেন্দ্র করে আগামী ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত বরিশালের চারটি ভ্যানুতে বর্নাঢ্য আয়োজন করেছে সমন্বয় পরিষদ।

তিন দশকের সংগ্রাম-এগিয়ে চলা অবিরাম এ শ্লোগানে স্বাধীনতার মাসের প্রথম দিনে নগরীর অশ্বিনী কুমার হলে এ পূর্তি উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিজন সাহান আরা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ পরিবহন মন্ত্রী শাহাজান খান এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মঞ্চ সারথী আতাউর রহমান। পরে আনন্দ শোভাযাত্রা, নৃত্য, চরণ কবি মুকুন্দ দাসের গান পরিবেশিত হবে।

২ মার্চ অশ্বিনী কুমার হলে নাটক ও বিজয় বিহঙ্গ চত্ত্বরে আলোচনা সভা, আবৃত্তি, সংগীত, নৃত্য ও নাটক মঞ্চায়িত হবে। ৩ মার্চ অশ্বিনী কুমার হলে কর্মী সম্মিলনী, নাটক ও পলাশপুরে আলোচনা সভা, আবৃত্তি, সংগীত, নৃত্য ও নাটক মঞ্চায়িত হবে।

৪ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে লাঠি খেলা, আলোচনা সভা, আবৃত্তি, সংগীত, নৃত্য ও যাত্রাপালা দেবী সুলতানা মঞ্চায়িত হবে। ৫ মার্চ অশ্বিনী কুমার হলে নাটক ও কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, আবৃত্তি, সংগীত, নৃত্য ও কুষ্টিয়ার লালন একাডেমীর পরিবেশনায় লালনগীতি পরিবেশিত হবে।

৬ মার্চ অশ্বিনী কুমার হলে নাটক ও কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, আবৃত্তি, সংগীত, নৃত্য ও কাজল রেখা বয়াতী ও তার দলের পরিবেশনায় জারী গান পরিবেশিত হবে।

এ ছাড়া ৭ মার্চ সমাপনী অনুষ্ঠানের দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, সম্মাননা প্রদান, আবৃত্তি, সংগীত, নৃত্য ও চাপাইনবাবগঞ্জের রসকস এর পরিবেশনায় গম্ভীরা গান পরিবেশিত হবে।

৪ মার্চ থেকে ৭ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে চারুকলা প্রদর্শনী হবে। বর্ণাঢ্য এ আয়োজনে সকলের উপস্থিতি কামনা করেছেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এসএম ইকবাল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com