বামনায় কোন সন্ত্রাসী ও নৈরাজ্য চলবে না -সাংসদ রিমন বামনা প্রতিবেদক
সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বরগুনার বামনা প্রেসক্লাবে সোমবার (১৩ মার্চ) রাতে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় এবং জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বামনা প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বামনা ভদ্রলোকের বাসস্থান, এখানে কোন সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য চলবেনা, বামনাতে রাজনৈতিক নেতাদের উপর পূর্বে কখনো হামলা হয়নি, সেটাও এখন হচ্ছে। আমাদের ছেলেরা মাদকাসক্ত হয়ে পড়ছে, এদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেস্টা করতে হবে, প্রয়োজন হলে আইনের কাছে সোপর্দ করতে হবে।
সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের যৌথ প্রচেস্টায় বামনাকে সন্ত্রাস ও মাদক মুক্ত করে সোনার বামনায় রূপান্তরিত করতে হবে।
তিনি আরো বলেন, সাংবাদিকরা যেন ব্যাক্তি স্বার্থে কোন সংবাদ না করেন, তাদের সংবাদটি জাতির স্বার্থে তৈরী হলে উপকৃত হবে দেশ ও জাতি। বামনা একটি ছোট উপজেলা। সকলে আন্তরিক ভাবে কাজ করলে বামনা উপজেলাকে সোনার বামনায় রুপান্তরিত করা সম্ভব।
সভায় আরো বক্তব্য রাখেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু, শিল্পপতি মো. মনিরুল ইসলাম সেন্টু, উপজেলা আ. লীগের সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন জমাদ্দার, বামনা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি ও রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.খালেক জমাদ্দার, সাংবাদিক নেছার উদ্দিন, নির্ঝর কান্তি বিশ্বাস ননী, মো. মোশাররফ হোসেন প্রমূখ।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |