Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৭:২৪ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বেতাগী » লাইফস্টাইল » সাহিত্য » অনুরোধেই বেজে উঠে বাউল সোহারাবের এক তারা
১৭ March ২০১৭ Friday ১:০৮:৪৭ PM
Print this E-mail this

অনুরোধেই বেজে উঠে বাউল সোহারাবের এক তারা
সাইদুল ইসলাম মন্টু, বেতাগী


অনুরোধেই বেজে উঠে বাউল সোহারাবের এক তারাবাউল মো: সোহারাব দরবেশ। বয়স ষাট ছুঁই ছুঁই। চুল,দারি, গোফে পাকে আজ চেহারায় নতুন সাজ এসেছে। ঠিকানা উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুনা গ্রামে।

বাবা মো: সিরু সিকদার, মা সাফিয়া বেগম কে হারিয়েছেন আরো অনেক আগেই। জীবন সাহাহ্নে এসেও গান পরিবেশন করে আজ ঠাঁই করে নিয়েছেন মানুষের হৃদয়ে।

সকাল সন্ধ্যা ও স্থান-কাল নেই, কেউ অনুরোধ করলেই হলো। অমনিই বেজে উঠে মাঠে কিংবা গাছের নীচে এক তারার সুর ও দরজ গলার আওয়াজ। টেকনাফ থেকে তেতুলিয়া কখনো লঞ্চের ছাদে কিংবা ট্রেন স্টেষনে দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ ৩০ বছর ধরে একতারা সঙ্গী করে চষে বেড়িয়েছেন।

আর কত কাল ? বয়সের ভারে নুহ্য হয়ে বর্তমানে গন্ডি ছোট করে ফেলেছেন। নিজের এলাকায় ও তার আশে-পাশে ওরশ মাহফিল অথবা কোন অনুষ্ঠানে কেউ আমন্ত্রন করলে গান পরিবেশন করেন।

স্থানীয়রা জানান, জীবন- যৌবন সবাই ক্ষয় করেছেন এর পেছনে। অর্থ কিংবা দালান কোঠা তো দুরের সংসারের ব্যয় মেটাতেই হিমশিম। তবুও তার আপষোস নেই, সে আত্মতৃপ্ত। এ জগতে আসার পেছনে অনেক গভীর তত্ত্ব আছে। সে গুলো সবাই কে বলা যাবে না। তবে বাউলদের বুঝতে চাইলে এর মধ্যে প্রবেশ করতে হবে।

মানুষের প্রতি মানুষের যে প্রেম, ভালোবাসাও দরদ এ বিষয় উপলদ্ধি করতে হবে। গানের মধ্যে সাঁইজি লালনের ও বিজয় সরকারের ধুয়া গান গাইতে স্বাচ্ছন্দ বোধ করেন। চিশতীয়া তরীকায় বিশ্বাসী ঝিনাইদাহের বাসিন্দা তার মুর্শ্বিদ ফকির দেওয়ান রমিজ উদ্দিনের কাছে গানের হাত খড়ি। আর দাদা মুর্শ্বিদ পাজ্ঞু দেওয়ানের অনুপ্রেরনা।

সাংসারিক জীবনে দুই স্ত্রী ও এক ছেলের জনক । প্রথম স্ত্রী ময়ুর বেগমের সন্তান না হওয়ায় ৫৫ বছর বয়েসে দ্বিতীয় স্ত্রী জেসমীন আক্তারের সাথে পরিনয় আবদ্ধ হওয়ার পর কোলে আসে সয়ফুল বয়াতী। গান পরিবেশন করে আগে জীবিকা নির্বাহ করতে পারতেন।

এখন এ আয়ে আর সংসার চলেনা। বাবারও তেমন জমি-জিরাত নেই। তাই এই বৃদ্ধ বয়সেও শ্রমিকের কাজ করে পরিবারের জোগান দেন।

তিনি অভিযোগ করেন, বর্তমানে অনেক শিল্পী রয়েছে যাদের গানে কোন আবেদন নেই,তবুও তারা অল্পতেই প্রতিষ্ঠা অর্থের মালিক হতে চান। একজন বাউল কেন, যা কোন শিল্পীর কাছে কখনোই কাম্য নয়।

বেতাগী পৌরসভার টাউন ব্রীজ সংলগ্ন এলাকায় গান পটরিবেশন শেষে মো: সোহারাব দরবেশের সাথে কথা হলে প্রতিবেদক কে জানান, এ জগতে তিনি আসতে চাননি, দয়ালের ইচ্ছায় আসেন। গান গেয়ে তাকে স্মরন করেন । কী পেলেন বা কী পাবেন এ হিসেব কষে গান গান না, দয়াল কে পাওয়ার জন্য মনের টানে ও মানুষের আনন্দ জোগাতে গান পরিবেশন করেন। নিজে কিছু করতে না পারলেও ছেলে সয়ফুলকে নিয়ে এখন স্বপ্ন দেখেন।

চার বছর বয়েসী একমাত্র এই ছেলে দীক্ষা দিয়ে ইতোমধ্যে ঢুকিয়েছেন গানের জগতে। তাকে পেশায় প্রতিষ্ঠিত করতে চান।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com