Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ১১:৩৪ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনায় গৃহবধূকে কুপিয়ে যখম সাবেক স্বামীর
২৮ March ২০১৭ Tuesday ১২:০০:১৫ PM
Print this E-mail this

বামনায় গৃহবধূকে কুপিয়ে যখম সাবেক স্বামীর
বামনা প্রতিবেদক


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনা উপজেলার জাফ্রাখালী গ্রামের মো. মামুন হোসেনের মেয়ে তুলি বেগম (১৯) নামে গৃহবধূকে ঘরে ঢুকে নৃশংসভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সাবেক স্বামী একই উপজেলার দক্ষিণ গোলাঘাটা গ্রামের মো. ওয়াজেদ মিয়ার ছেলে জামাল হোসেনের(২৫) বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (২৭ মার্চ) রাত ৯ টার দিকে।

গুরুতর আহত তুলিকে স্থানীয়রা প্রথমে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক ডা. হাসান জাকির অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তুলির পরিবারের পক্ষ থেকে থেকে কেউ থানায় মামলা দায়ের করেনি বলে জানিয়েছেন বামনা থানার অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন।

আহত তুলির মা খাদিজা বেগম জানায়, সোমবার রাতে তুলি ঘরের সকলের জন্য রুটি তৈরীর কাজে রান্না ঘরে ব্যস্ত ছিলো। এমন সময় তুলির ডাকচিৎকারে ঘরের লোকজন গিয়ে তুলিকে রক্তাক্ত মাটিতে লুটিয়ে কাতরাতে দেখে।

তুলি কাতরাতে কাতরাতে তাদের সকলকে তার সাবেক স্বামী দক্ষিণ গোলাঘাটা গ্রামের মো. জামাল রান্নাঘরে ঢুকে তাকে রামদা দিয়ে এলোপাথারী কোপায় বলে জানায়। পরে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় তাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

তুলির মা আরো জানায়, প্রথমে তুলির সাথে পারিবারিক ভাবে জামালের বিয়ে হয়। তাদের দুজনের সাংসারিক জীবনে বুনিবনা না হলে প্রায় এক বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে তিন মাস পূর্বে মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা গ্রামের মো. এমাদুল হোসেনের ছেলে রুমনের সাথে তুলির পুনঃবিবাহ দেওয়া হয়। এই বিবাহের পরে তুলির সাবেক স্বামী মোবাইল ফোনে তুলিকে বিরক্ত করতো। এই ঘটনার জেড় ধরে তুলি বাবার বাড়িতে বেড়াতে আসার খবর পেয়ে জামাল নৃশংস হামলা চালিয়েছে বলে তাঁর ধারনা।

এ ব্যাপারে বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন বলেন, আমরা এই নৃশংস ঘটনার খবর পেয়ে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঘটনাস্থল তাৎক্ষনিক পরিদর্শন করেছি। রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। ঘটনার দিন রাতেই হামলাকারীর বাড়ি ও তার আত্মীয়র বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। সাবেক স্বামী পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com