![]() বরিশালে আইটি পার্ক স্থাপন প্রকল্প অনুমোদনঅনলাইন ডেস্ক ২৫ April ২০১৭ Tuesday ৫:১৩:৫৬ PM
আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়। সভার সভাপতিত্ব করেন চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে দেশের অন্য ১১ জেলায় আইটি পার্ক স্থাপন করতে ‘জেলা পর্যায়ে আইটি পার্ক/হাই-টেক পার্ক স্থাপন (১২ জেলায়)’ শীর্ষক প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বরিশাল ছাড়া অন্য জেলাগুলো হলো- খুলনা, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ময়মনসিংহ, জামালপুর, নাটোর, গোপালগঞ্জ, ঢাকা ও সিলেট। জানা গেছে, প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট জেলাগুলোতে আইটি পার্ক গড়ে তোলা হবে। ১৭৯৬.৪০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পে ভারতের দ্বিতীয় লাইন অব ক্রেডিট থেকে ১৫৪৪ কোটি টাকা ও সরকারি তহবিল থেকে ২৫২.৪০ কোটি টাকা অর্থের যোগান দেয়া হবে। আগামী জুলাই ২০১৭ থেকে জুন ২০২০ মেয়াদে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। থ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০২১ সাল নাগাদ আমরা যে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ডিজিটাল ইকোনমি গড়ে তোলার চেষ্টা করছি এবং আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় ও ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষমাত্রা নির্ধারণ করেছি, জেলা পর্যায়ে ১২টি আইটি পার্ক (হাই-টেক পার্ক) প্রতিষ্ঠার আজকের এই প্রকল্প অনুমোদন সে সব উদ্যোগকে অন্যতম ভিত্তি দেবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ২০১৫ সালের ১৫ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পরিদর্শনকালে ‘আইসিটি ব্যবহারের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে এবং পরবর্তীতে প্রতিটি জেলায় পর্যায়ক্রমে হাই-টেক পার্ক স্থাপন’ করার নির্দেশনা প্রদান করেছিলেন। যার ফলশ্রুতিতে ‘জেলা পর্যায়ে আইটি পার্ক/হাই-টেক পার্ক স্থাপন (১২ জেলায়)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। আরো পড়ুন… সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল জেলায় আইটি পার্ক স্থাপন করতে প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।