Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৬:৩৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বিজ্ঞান ও প্রযুক্তি » সংবাদ শিরোনাম » বরিশালে আইটি পার্ক স্থাপন প্রকল্প অনুমোদন
২৫ April ২০১৭ Tuesday ৫:১৩:৫৬ PM
Print this E-mail this

বরিশালে আইটি পার্ক স্থাপন প্রকল্প অনুমোদন
অনলাইন ডেস্ক


bangladesh-government গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারবরিশাল জেলায় আইটি পার্ক স্থাপন করতে প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়। সভার সভাপতিত্ব করেন চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সাথে দেশের অন্য ১১ জেলায় আইটি পার্ক স্থাপন করতে ‘জেলা পর্যায়ে আইটি পার্ক/হাই-টেক পার্ক স্থাপন (১২ জেলায়)’ শীর্ষক প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বরিশাল ছাড়া অন্য জেলাগুলো হলো- খুলনা, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ময়মনসিংহ, জামালপুর, নাটোর, গোপালগঞ্জ, ঢাকা ও সিলেট।

জানা গেছে, প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট জেলাগুলোতে আইটি পার্ক গড়ে তোলা হবে। ১৭৯৬.৪০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পে ভারতের দ্বিতীয় লাইন অব ক্রেডিট থেকে ১৫৪৪ কোটি টাকা ও সরকারি তহবিল থেকে ২৫২.৪০ কোটি টাকা অর্থের যোগান দেয়া হবে। আগামী জুলাই ২০১৭ থেকে জুন ২০২০ মেয়াদে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

থ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০২১ সাল নাগাদ আমরা যে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ডিজিটাল ইকোনমি গড়ে তোলার চেষ্টা করছি এবং আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় ও ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষমাত্রা নির্ধারণ করেছি, জেলা পর্যায়ে ১২টি আইটি পার্ক (হাই-টেক পার্ক) প্রতিষ্ঠার আজকের এই প্রকল্প অনুমোদন সে সব উদ্যোগকে অন্যতম ভিত্তি দেবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ২০১৫ সালের ১৫ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পরিদর্শনকালে ‘আইসিটি ব্যবহারের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে এবং পরবর্তীতে প্রতিটি জেলায় পর্যায়ক্রমে হাই-টেক পার্ক স্থাপন’ করার নির্দেশনা প্রদান করেছিলেন।

যার ফলশ্রুতিতে ‘জেলা পর্যায়ে আইটি পার্ক/হাই-টেক পার্ক স্থাপন (১২ জেলায়)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়।

আরো পড়ুন…
‘বরিশালে হাইটেক পার্ক করার প্রস্তুতি চলছে’


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিবিএস জরিপ:৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট
ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
যেভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে আপনার মোবাইল ফোন
মোবাইল ফোনে এই ৩টি অ্যাপ থাকলে আপনি বিপদে! এখনই ডিলিট করুন
শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন
চ্যাটজিপিটির সাহায্যে বিনামূল্যে ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষ হবেন যে কৌশলে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com