Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৫:৪৫ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » সংবাদ শিরোনাম » প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, মাহিন্দ্র চালক আটক
৪ October ২০১৭ Wednesday ৫:৪২:১২ PM
Print this E-mail this

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, মাহিন্দ্র চালক আটক
বামনা প্রতিবেদক


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হিন্দু ধর্মালম্বীদের দেবী দুর্গা প্রতিমার ছবি বিকৃতি করে পোষ্ট ও বিতর্কিত স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মো. শাহিন খান (৩২) নামে এক মাহিন্দ্র চালককে আটক করেছে বামনা থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (০৩ অক্টোবর) দিবাগত রাতে বামনা উপজেলার অযোধ্য গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ঘটনায় বামনা থানার উপ-পরিদর্শক মো. খোকন হাওলাদার বাদি হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত মাহেন্দ্র চালক বামনা উপজেলার রামনা ইউনিয়নের অযোধ্যা গ্রামের হালিম খানের ছেলে।

আজ বুধবার (৪ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত মাহেন্দ্র চালক মো. শাহিন খান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে গত রবিবার (১ অক্টোবর) রাত ৮টা ৩৭ মিনিটের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও সনাতন ধর্মালম্বীদের দেবী দুর্গা প্রতিমার ছবি বিকৃতিকরে একসাথে জুড়ে পোষ্ট দিয়ে একটি স্ট্যাটাস দেয়।

পরে ওই বিকৃত ছবি ও স্ট্যাটাস ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

বামনা উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার প্রিন্স এই বিকৃত ছবি ও স্ট্যাটাসের স্ক্রীন শর্ট দিয়ে অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে ফেসবুকে স্ট্যাটাস দিলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। তার স্ট্যাটাসে সবাই এই ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানায়। পরে বামনা থানা পুলিশ মঙ্গলবার ভোর রাতে অভিযুক্ত শাহিনকে আটক করে।

এ বিষয়ে বামনা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বিপ্লব কুমার প্রিন্স জানায়, প্রধানমন্ত্রীর ছবিকে বিকৃত ও তাদের দেবী দুর্গার প্রতিমা বিকৃত করা কিছুতেই মেনে নেওয়া যায়না। ছবিটিতে প্রধানমন্ত্রীর ছবি ও দেবী দুর্গা প্রতিমাকে এভাবে বিকৃত করা অবস্থায় দেখে তিনি মেনে নিতে পারেননি। তাই এই ঘটনা যে ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তিদাবী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে।

বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর ছবি ও দুর্গা প্রতিমাকে বিকৃত করে ফেসবুকে পোষ্ট দেওয়ার অভিযোগে মাহিন্দ্রচালক মো. শাহিন খানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।  শাহিন খানকে বুধবার সকালে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com