স্টার সিনেপ্লেক্সে ‘সোলো: আ স্টার ওয়ারস স্টোরি’ বিনোদন ডেস্ক
দারুণ জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির একটি চরিত্র হান সোলো। তাকে নিয়েই নির্মিত হয়েছে ‘সোলো: আ স্টার ওয়ারস স্টোরি’।
২৫ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে এটি আসছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও।
ছবিটি পরিচালনা করেছেন রন হাওয়ার্ড। চিত্রনাট্য লিখেছেন জোনাথন কাসডান ও লরেন্স কাসডান। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছে।
‘সোলো: আ স্টার ওয়ারস স্টোরি’ নির্মাণের সময় থেকেই নানা চমকের ঘটনা ঘটিয়েছে। কয়েক মাস শুটিং হয়ে যাওয়ার পর পরিচালক ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলারকে বাদ দিয়ে রন হওয়ার্ডকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
রীতিমতো বিরাট ঝক্কি! কিন্তু রন হাওয়ার্ড বলে কথা। দারুণভাবে সব সামলে নিয়েছেন তিনি। নিজের দক্ষতায় ছবিটিকে নতুন প্রাণ দিয়ে জাগিয়ে তুলেছেন। হান সোলোর চরিত্রটির সৃষ্টি জর্জ লুকাসের হাতে। ছবিতে হান সোলোর ভূমিকায় অভিনয় করেছেন অলডেন এহরেনরেইখ। -বাংলা ট্রিবিউন
|