Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১:৪৯ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » ঈদে শুভব্রত সরকারের পাঁচ ভিডিও
২৪ May ২০১৮ Thursday ৫:৫৭:২৪ PM
Print this E-mail this

ঈদে শুভব্রত সরকারের পাঁচ ভিডিও
বিনোদন ডেস্ক


ঈদে শুভব্রত সরকারের পাঁচ ভিডিওইউটিউবনির্ভর অডিও ইন্ডাস্ট্রিতে মিউজিক ভিডিও এখন গানের প্রাণ হয়ে ওঠেছে। আর সেই মিউজিক ভিডিও নির্মাণ করে কেউ কেউ তারকাখ্যাতিও পেয়ে গেছেন।

শুভব্রত সরকার এদেরই একজন। তার নির্মিত অনেকগুলো ভিডিওই কোটি ছাড়িয়েছে। এসবের মধ্যে কন্যারে, যে পাখি ঘর বোঝে না, শুধু তোমার জন্যসহ অসংখ্য ভিডিও সমাদৃত হয়ে দর্শকমহলে। এবারের ঈদে এই নির্মাতা দর্শকদের সামনে হাজির হচ্ছেন পাঁচটি মিউজিক ভিডিও নিয়ে।

এর মধ্যে ৩ টি ভিডিও বের হচ্ছে আরটিভি মিউজিকের ব্যানারে। সেগুলো হচ্ছে শান এর মাতাল, পাওয়ার ভয়েস এ আই রাজুর দুরত্ব, শেখ মহসিন এর ইচ্ছে হয়। এছাড়া সিনেআর্ট এর ব্যানারে শাহনাজ চিত্রার আকাশ এবং জি সিরিজ থেকে শেখ মহসিনের আরো একটি ভিডিও রিলিজ হচ্ছে। সক’টি ভিডিওর গল্প লিখেছেন মৌমিতা বিশ্বাস এবং শুভব্রত নিজে।

নিজের কাজ প্রসঙ্গে শুভব্রত বলেন, ‘আসলে সময় পাল্টে গেছে। গান এখন শোনার পাশাপাশি দেখারও বিষয়। আমি ভিডিওতে গানের গল্প বলি। কিন্তু আমিও মনে করি সবার আগে ভালো গান। ভালো গান হলে গল্প বলায় স্বাচ্ছন্দ্য আসে। দর্শকও সেটা লুফে নেয়। কিন্তু গান ভালো না হলে বড় বাজেটের ভিডিও পর্যন্ত মার খেয়ে যায়। আর নিজের কাজ নিয়ে কিছু বলতে চাই না। সেটা ছেড়ে দিলাম দর্শকদের কাছেই। কারন তাদের ভালোবাসার কারনেই কাজ করতে পারছি।’


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com