Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ২:০২ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » মিউজিকের জন্য তিশাকে হারালেন তৌসিফ
২৫ May ২০১৮ Friday ২:১১:৪২ PM
Print this E-mail this

মিউজিকের জন্য তিশাকে হারালেন তৌসিফ
বিনোদন প্রতিবেদক


মিউজিকের জন্য তিশাকে হারালেন তৌসিফসদ্য বিবাহিত জনপ্রিয় মডেল-অভিনেতা তৌসিফ মাহবুব ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়ে! কাঁধে গিটার ঝুলিয়ে ছুটে বেড়াচ্ছেন ব্যান্ডের সদস্যদের নিয়ে। তিনি ব্যান্ডের লিড গিটারিস্ট। আর ভোকাল হিসেবে আছেন রনি।

তৌসিফ অভিনয়ের মানুষ হলেও রনি মূলত সংগীতশিল্পী। দুজনে মিলেই এবার গড়েছেন নতুন একটি ব্যান্ড। অন্যদিকে তৌসিফের সদ্য বিবাহিতা স্ত্রী তানজিন তিশা নিজেকে একা ভাবতে থাকেন ক্রমশ। কারণ তৌসিফ রাত-দিন ব্যস্ত মিউজিক নিয়ে। আর এটিকে ঘিরে তৈরি হয় নতুন জটিলতা।

বাস্তবে নয়, এমনটা ঘটেছে সদ্য শুটিং শেষ হওয়া একটি বিশেষ মিউজিক ভিডিওর গল্পে। যে গল্পের নায়ক তৌসিফ মাহবুব, নায়িকা তানজিন তিশা আর গায়ক হিসেবে আছেন সত্যিকারের কণ্ঠশিল্পী রনি।

এর আগে ‘না’ শিরোনামের গান-ভিডিও দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন রনি। সেই ধারাবাহিকতায় এবার আসছে তার নতুন গান-ভিডিও ‘শেষ কবে’। গানটির কথা-সুর-সংগীত করেছেন সেতু চৌধুরী। আর ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ।
সিএমভি’র ব্যানারে নির্মিত এই গান-ভিডিওটিতে দেখা যাবে একটি ব্যান্ড ও একটি সংসারের জয়-পরাজয়ের গল্প। যেখানে মিউজিকের জন্য তৌসিফকে স্যাক্রিফাইস করতে হয়েছে সংসার জীবন।

গানটির শিল্পী রনি বলেন, ‘মিউজিকের জন্য একটা মানুষ কেমন করে হারিয়ে ফেলে তার সংসার-সন্তান-ব্যক্তিজীবন, সেই নির্মম গল্পটাই উঠে আসবে এই গানের গল্পে। আশা করছি গান ও গল্পটা ভাবাবে সবাইকে।’

এদিকে অভিনেতা তৌসিফ বলেন, ‘এই কাজটি করতে গিয়ে অভিনয় ভুলে আমি পুরোদস্তুর মিউজিশিয়ান বনে গেলাম! ফিলিং গুড। অসম্ভব সুন্দর একটি গান। ভিডিওতে যে গল্পটা আমরা বলতে চেয়েছি- সেটাও অসম্ভব মানবিক। আগাম না বলে, বরং পুরো ভিডিওটি দেখার অপেক্ষা করি।’

তানজিন তিশা বলেন, ‘এর আগে এমন চরিত্রে কাজ করার অভিজ্ঞতা হয়নি আমার। খুব ভালো লেগেছে। সুন্দর গান। সুন্দর ভিডিও কনসেপ্ট। এবারের ঈদ আয়োজনে এটা আমার অন্যতম ভালোলাগার কাজ হলো।’

প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি সূত্রে জানা গেছে, ‘শেষ কবে’ গানটির ভিডিওটি তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ ভিডিও শেয়ারিংয়ের বেশ ক’টি প্ল্যাটফর্মে প্রকাশ পাচ্ছে শিগগিরই- ঈদ উৎসবের বিশেষ আয়োজনে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com