Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১:৫০ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » নজরুলের হামদ্ ও নাত নিয়ে শুচির ‘নূরের দরিয়া’
২৫ May ২০১৮ Friday ২:১৪:২৮ PM
Print this E-mail this

নজরুলের হামদ্ ও নাত নিয়ে শুচির ‘নূরের দরিয়া’
বিনোদন প্রতিবেদক


নজরুলের হামদ্ ও নাত নিয়ে শুচির ‘নূরের দরিয়া’ পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিগ হলো সঙ্গীতশিল্পী ও সঙ্গীতশিক্ষক নাহিয়ান দুরদানা শুচির ইসলামী সঙ্গীতের অ্যালবাম ‘নূরের দরিয়া’।

প্রেম-দ্রোহ ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুরারোপিত নির্বাচিত নয়টি হামদ্ ও নাত নিয়ে সাজানো হয়েছে নতুন এই অ্যালবাম। দেশের প্রথমসারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হলো প্রতিভাধর সঙ্গীতশিল্পী শুচির কণ্ঠসৃত গানের নতুন এ অ্যালবাম।

অ্যালবামে নির্বাচিত গানগুলো হচ্ছে ‘আল্লাহ আমার প্রভু’, ‘আয় মরু পারের হাওয়া’, ‘খোদার প্রেমে’, ‘মোহাম্মদের নাম’, ‘মরু সাহারা’, ‘নূরের দরিয়া’, ‘রোজ হাসরে’, ‘তৌহিদের মুরশিদ’ এবং ‘তোরা দেখে যা’।

অ্যালবাম প্রসঙ্গে শুচি বলেন, ‘প্রায় দুই দশক ধরে গান করছি। হঠাৎ ভাবলাম আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পবিত্র মাহে রমজানের মধ্যেই। একটি আমাদের ধর্মীয় বিষয় এবং অপরটি জাতীয় কবির জন্মদিন। দুটিই আমাদের জন্য অত্যন্ত গুরুত্ববহ। এ ভাবনা থেকেই অ্যালবামটির কাজ শুরু করা। আমার গাওয়া এবং বিশেষভাবে ভালো লাগা ৯টি গানে সাজানো হয়েছে অ্যালবামটি। আশা করি, নজরুলের লেখা এই হামদ্-নাথগুলো শ্রোতাদের ভালো লাগবে। সবার আন্তরিক ভালোবাসা এবং দোয়া চাই।’

শিল্পী নাহিয়ান দুরদানা শুচি ছায়ানট সঙ্গীত-বিদ্যায়তনে নজরুল সঙ্গীতের একজন শিক্ষক। বর্তমানে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও ছায়ানটের সহসভাপতি খায়রুল আনাম শাকিলের কাছে গানের তালিম নিচ্ছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com