![]() হানিফ সংকেতের ঈদ ‘ইত্যাদি’তে তারাবিনোদন অনলাইন ২ June ২০১৮ Saturday ৭:১২:০৪ PM
সেই হিসেবে এবারের আয়োজনে অনেক চমকের মাঝে বিশেষ চমক হয়ে থাকছে দুটি মিউজিক্যাল ড্রামা। ঈদ উপলক্ষে দোকানে দোকানে মূল্যহ্রাস প্রতারণা এবং পার্লারগুলোর ঈদ রূপসজ্জার ওপর এটি নির্মিত হয়েছে। এর একটিতে অভিনয় করেছেন ইমন ও কুসুম শিকদার এবং অন্যটিতে প্রতীক হাসান ও কণা। কণ্ঠশিল্পী কণা ইতিপূর্বে নৃত্য, অভিনয় ও উপস্থাপনা করলেও প্রতীক হাসান এই প্রথম অভিনয় করলেন। আর চলচ্চিত্রে জুটিবদ্ধভাবে অভিনয়ের পর ইমন ও কুসুম শিকদারকেও দীর্ঘদিন পর আবার ঈদের ইত্যাদি’তে একসঙ্গে দেখা যাবে এবার। ইমন বললেন, ‘ইত্যাদিতে ডাক পেলে আনন্দ পাই। কারণ, দেশের সেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারার মজাটাই আলাদা।’ প্রতীক হাসান বলেন, ‘ইত্যাদির মাধ্যমেই প্রথম দর্শকদের সামনে এসেছি। এবারও কাজ করেছি, এটা আমার জন্য বড় পাওয়া।’ কণা বললেন, ‘আমি অত্যন্ত ভাগ্যবান—এই অনুষ্ঠানে গেয়েছি, নেচেছি, এবার অভিনয়ও করলাম। জয়তু ইত্যাদি।’ হানিফ সংকেত জানান, বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, উপস্থাপনা ও পরিকল্পনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রচারিত হবে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।-বাংলা ট্রিবিউন আরো পড়ুন… সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

দীর্ঘ প্রায় তিন যুগ ধরে নন্দিত নির্মাতা হানিফ সংকেত ‘ইত্যাদি’তে তার ভাবনার চমক দেখিয়ে চলেছেন।