Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৯:০১ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » হানিফ সংকেতের ঈদ ‘ইত্যাদি’তে তারা
২ June ২০১৮ Saturday ৭:১২:০৪ PM
Print this E-mail this

হানিফ সংকেতের ঈদ ‘ইত্যাদি’তে তারা
বিনোদন অনলাইন


বরিশালের হানিফ সংকেতের ঈদ ‘ইত্যাদি’তে তারাদীর্ঘ প্রায় তিন যুগ ধরে নন্দিত নির্মাতা হানিফ সংকেত ‘ইত্যাদি’তে তার ভাবনার চমক দেখিয়ে চলেছেন।

সেই হিসেবে এবারের আয়োজনে অনেক চমকের মাঝে বিশেষ চমক হয়ে থাকছে দুটি মিউজিক্যাল ড্রামা। ঈদ উপলক্ষে দোকানে দোকানে মূল্যহ্রাস প্রতারণা এবং পার্লারগুলোর ঈদ রূপসজ্জার ওপর এটি নির্মিত হয়েছে।

এর একটিতে অভিনয় করেছেন ইমন ও কুসুম শিকদার এবং অন্যটিতে প্রতীক হাসান ও কণা।

কণ্ঠশিল্পী কণা ইতিপূর্বে নৃত্য, অভিনয় ও উপস্থাপনা করলেও প্রতীক হাসান এই প্রথম অভিনয় করলেন। আর চলচ্চিত্রে জুটিবদ্ধভাবে অভিনয়ের পর ইমন ও কুসুম শিকদারকেও দীর্ঘদিন পর আবার ঈদের ইত্যাদি’তে একসঙ্গে দেখা যাবে এবার।

ইমন বললেন, ‘ইত্যাদিতে ডাক পেলে আনন্দ পাই। কারণ, দেশের সেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারার মজাটাই আলাদা।’ প্রতীক হাসান বলেন, ‘ইত্যাদির মাধ্যমেই প্রথম দর্শকদের সামনে এসেছি। এবারও কাজ করেছি, এটা আমার জন্য বড় পাওয়া।’

কণা বললেন, ‘আমি অত্যন্ত ভাগ্যবান—এই অনুষ্ঠানে গেয়েছি, নেচেছি, এবার অভিনয়ও করলাম। জয়তু ইত্যাদি।’

হানিফ সংকেত জানান, বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

অনুষ্ঠানটি রচনা, উপস্থাপনা ও পরিকল্পনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রচারিত হবে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।-বাংলা ট্রিবিউন

আরো পড়ুন…
ঈদ ‘ইত্যাদি’তে তর্কযুদ্ধ
বর্ণিল আয়োজনে ঈদের ‘ইত্যাদি’


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com