Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১০:৩৭ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » বর্ণিল আয়োজনে ঈদের ‘ইত্যাদি’
২৩ May ২০১৮ Wednesday ৫:৩১:৫৩ PM
Print this E-mail this

বর্ণিল আয়োজনে ঈদের ‘ইত্যাদি’
বিনোদন ডেস্ক


২০১৬ সালের শেষ ‘ইত্যাদি’ আজ

ফাইল ফটো

ঈদের ‘ইত্যাদি’ সাজানো হয় বর্ণিল সব আয়োজনে। এবারের ইত্যাদিও তার ব্যতিক্রম নয়। অসাধারণ সব আয়োজনের পাশাপাশি থাকছে একঝাঁক তারকার পরিবেশনা।

দেখা যাবে ফেরদৌস, মম, অপূর্ব, মোনালিসাকে। তাঁরা থাকছেন বিশেষ একটি মিউজিক্যাল পর্বে। দর্শকদের জন্য এটি চমকও বটে। পুরোনো দিনের দুটি জনপ্রিয় গানের সঙ্গে পারফর্ম করবেন এই প্রজন্মের অভিনয়শিল্পীরা।

কিন্তু গানের দৃশ্যায়নে তুলে ধরা হয়েছে সে সময়কার কথা আর তার বর্তমান রূপ।

নারী নির্যাতন, নারীর সম্ভ্রম রক্ষা, ভিনদেশি সিরিয়ালের ক্ষতিকর প্রভাব ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে সুরে সুরে। নাচে-গানে এই পর্বে দেখা যাবে এই চার তারকাকে। তাঁদের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করেছেন অর্ধশতাধিক নৃত্যশিল্পী।

ইত্যাদি সূত্র জানিয়েছে, তারকাসমৃদ্ধ চমৎকার এই পরিবেশনা উপস্থিত কয়েক হাজার দর্শক দারুণ উপভোগ করেন। এই নাচে অংশগ্রহণ করে আনন্দিতও এই তারকারা।

ইত্যাদি রচনা, উপস্থাপনা ও পরিকল্পনা করেছেন হানিফ সংকেত। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের পরদিন ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রচারিত হবে যথারীতি কেয়া কসমেটিকস্ লিমিটেডের সৌজন্যে।-প্রথম আলো


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com