Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৭:২৪ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » মিডিয়া গ্যালারি » দেশের অগ্রগতিতে সংবাদপত্রকে টিকে থাকতে হবে -বিচারপতি নিজামুল হক
২৪ July ২০১৮ Tuesday ৬:৪০:০৭ PM
Print this E-mail this

দেশের অগ্রগতিতে সংবাদপত্রকে টিকে থাকতে হবে -বিচারপতি নিজামুল হক
রহিম রেজা, ঝালকাঠি থেকে


দেশের অগ্রগতিতে সংবাদপত্রকে টিকে থাকতে হবে -বিচারপতি নিজামুল হকনবম সংবাদপত্র মজুরি বোর্ডের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক বলেছেন, সংবাদপত্রকে টিকে থাকতে হলে মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে। তাদেরকে সঠিক, বস্তুনিষ্ঠ ও মানসম্পন্ন সংবাদ পরিবেশন করতে হবে। দেশের অগ্রগতির জন্য সংবাদপত্রকে অবশ্যই টিকে থাকতে হবে। অনলাইন ও টেলিভিশনের সঙ্গে প্রতিযোগিতা করেই সংবাদপত্র টিকে আছে। তাই পাঠকদের ধরে রাখতে হলে কিছু সৃজনশীল কাজও করতে হবে। মালিক, শ্রমিক, কর্মচারী ও সাংবাদিকের ঐক্য থাকলে সংবাদপত্র শিল্প আরো এগিয়ে যাবে, সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।

ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আজ মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে স্থানীয় পত্রিকা সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঝালকাঠি প্রেস ক্লাব এ সভার আয়োজন করে।

তিনি আরো বলেন, আমরা সংবাদপত্রের মালিক, শ্রমিক ও সাংবাদিকদের কথা শুনেছি। তাদের চাওয়া পাওয়ার সমন্বয়ের মাধ্যমেই নবম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন করা হবে। আমরা সকল নিয়মকানুন মেনেই সরকারের কাছে রিপোর্ট দিবো।

সংবাদপত্র মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সংবাদপত্রে যারা কাজ করছে, যাদের পরিশ্রমের কারণে আপনারা আজ সমাজের উচ্চ স্থানে পৌঁছেছেন; আপনারা দয়া করে তাদের প্রতি লক্ষ্য রাখবেন। তাদের ন্যয্য পাওয়া দিয়ে দিবেন। সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকলে অবশ্যই মালিক পক্ষ সকল দাবি মানতে বাধ্য হবে।

সংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকদের ব্লাকমেইলিং, অন্যায় ও চাঁদাবাজী থেকে দূরে থাকতে হবে। আপনাদের সম্মান রক্ষার্থে এগুলো বন্ধ করতে হবে। যাতে আপনাদের নিয়ে কেউ কোন প্রশ্ন করতে পারবে না। তাহলেই সকল প্রতিবন্ধকতা কেটে যাবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নবম সংবাদপত্র মজুরি বোর্ডের সচিব ও তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস) মো. মিজান-উল-আলম, ঝালকাঠির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, মজুরি বোর্ডের সদস্য ও বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, মহাসচিব খায়রুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স সভাপতি মো. আলমগীর হোসেন খান, মহাসচিব কামাল উদ্দিন, ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম।

ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়, স্থানীয় দৈনিক শতকন্ঠ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্জু, সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, সাংবাদিক শ্যামল সরকার প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক কে এম সবুজ। সভায় বাংলাদেশের সংবাদপত্র, সাংবাদিকতা এবং মজুরি বোর্ডের কার্যক্রম বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।

সভায় সরকারি কর্মকর্তা, মজুরি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন পত্রিকার সম্পাদক, ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা প্রেস ক্লাবের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com