Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১২:৪০ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » সাকিবের নিষেধাজ্ঞায় ব্যথিত শাকিব
৩১ October ২০১৯ Thursday ৮:০৬:৫০ PM
Print this E-mail this

সাকিবের নিষেধাজ্ঞায় ব্যথিত শাকিব


actor-sakib-khan শাকিব খান

বিনোদন ডেস্ক ::: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞা মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেট ভক্তরা। আইসিসির এই সিদ্ধান্ত বাংলাদেশের আপামর জনসাধারণকে যেমন মর্মাহত করেছে, তেমনি বিনোদন জগতের তারকাদেরও আবেগাক্রান্ত করেছে।

আইসিসির চোখে অপরাধী হলেও বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা সাকিবের পাশে দাঁড়িয়েছেন হৃদয় নিংড়ানো ভালোবাসা ও সমর্থন নিয়ে। ক্রীড়াঙ্গন, রাজনৈতিক অঙ্গন, সামাজিক-সাংস্কৃতিক অঙ্গন থেকে সাকিবের এই শাস্তির প্রতিবাদ আসছে। সবাই পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই প্রাণভ্রমরার।

শাকিবের পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন শোবিজ তারকারাও।

বাংলাদেশ ক্রিকেটের নায়ক সাকিবকে সাহস ও অনুপ্রেরণা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান। বুধবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের সঙ্গে সাকিব আল হাসানের একটি ছবি শেয়ার করে লিখেন, ‘বিশ্বের অন্যতম ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবে না, ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এটাই আশাবাদ।’

বেশ কয়েক বছর আগে এক ঈদের অনুষ্ঠানে দুই ভুবনের দুই তারকার দেখা হয়েছিল। আনন্দঘন ওই মুহূর্তের ছবি শেয়ার দিয়ে শাকিব আরও লিখেন, ‘সাকিবের মত বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন, এটা নিঃসন্দেহে ভীষণ কষ্টের। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই কষ্টের সময়ে আমাদের উচিত আরও বেশি ভালোবাসা দেখানো। সবার ভালোবাসায় বিশ্বক্রিকেটের বিস্ময় সাকিব ফিরবেন স্বমহিমায়। সাকিব আল হাসান আমার কাছে এক গর্বের নাম। সে যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী— ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত।’

বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিষেধাজ্ঞা মেনে নিতে পারছেন না চিত্রনায়িকা মৌসুমীও। তিনি বলেছেন, একটা পদ্মা সেতু তৈরি করতে যতটা সহজ বা সম্ভব, একজন সাকিব আল হাসানকে তৈরি করা সম্ভব না। হাজার হাজার বছর অপেক্ষা করলেও একজন সাকিব আল হাসান তৈরি করা সম্ভব না।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com