Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১২:৪০ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » ফেরদৌসের জন্য দুঃসংবাদ
৩১ October ২০১৯ Thursday ৮:০৯:০২ PM
Print this E-mail this

ফেরদৌসের জন্য দুঃসংবাদ


আসছে ফেরদৌসের ‘মেঘকন্যা’

বিনোদন ডেস্ক ::: ভারতের ‘ব্ল্যাক লিস্টে’ পড়ে আছেন ঢাকাই ছবির অভিনেতা ফেরদৌস। চলতি বছরের এপ্রিল থেকে আর ভারতে প্রবেশ করতে পারছেন না এ অভিনেতা।

গত এপ্রিলে পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ আসনে তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্ল্যাক লিস্টে অন্তর্ভুক্ত হতে হয় তাকে।

তার ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় কর্তৃপক্ষ। এর পর থেকে আর ভারতে ঢুকতে পারেননি ফেরদৌস।ওই একই সময়ে কলকাতায় ‘দত্তা’ নামের একটি চলচ্চিত্রের শুটিং করছিলেন ফেরদৌস।

এবার জানা গেছে, সেই ‘দত্তা’ চলচ্চিত্র থেকেও বাদ পড়ছেন দুই বাংলায় জনপ্রিয় এ অভিনেতা।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রটির বিলাসবিহারির চরিত্রে অভিনয় করছিলেন ফেরদৌস।

কলকাতার বিভিন্ন গণমাধ্যমে ছবিটির পরিচালক নির্মল চক্রবর্তী বলেছেন, ফেরদৌসের জন্য আর অপেক্ষা করা যাচ্ছে না। তার ওপর নিষেধাজ্ঞা থাকায় বাধ্য হয়ে তাকে বাদ দিতে হয়েছে আমাদের। এভাবে তো ছবির কাজ বন্ধ থাকতে পারে না।

ফেরদৌসের পরিবর্তে তার চরিত্রে কাকে নেয়া হয়েছে প্রশ্নে নির্মল চক্রবর্তী বলেন, তার জায়গায় বিলাসবিহারির চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com