Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১২:৩৯ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » ঐশ্বরিয়ার অন্যরকম জন্মদিন
১ November ২০১৯ Friday ২:৩৩:০৬ PM
Print this E-mail this

ঐশ্বরিয়ার অন্যরকম জন্মদিন


নব রূপে ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্ক ::: দেখতে দেখতে ৪৫ বসন্ত পার করে ফেললেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। আজ তার ৪৬তম জন্মদিন। এবার স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যকে নিয়ে অন্যরকম এক জন্মদিন কাটাচ্ছেন তিনি। প্রত্যেক জন্মদিনেই ঐশ্বরিয়াকে কোনো না কোনো চমক দেন তার স্বামী অভিষেক বচ্চন।

কখনো বিশাল পার্টির আয়োজন করেন, মুগ্ধ হওয়ার মতো উপহার দেন কিংবা বিদেশ ভ্রমণে যান। এবার ঐশ্বরিয়ার জন্মদিন কাটছে ইতালিতে। পুরো পরিবার একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন সেখানে। আজ শুক্রবার ইটালির ভ্যাটিকান সিটিতে স্ত্রীর জন্মদিন পালন করছেন অভিষেক বচ্চন।

বুধবার ইতালিতে একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন ঐশ্বরিয়া। ঘড়ির আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের সঙ্গে ২০ বছর ধরে যুক্ত আছেন ঐশ্বরিয়া। সেই ব্র্যান্ডের একটি অনুষ্ঠান ছিলো ৩০ অক্টোবর। সেখানে উপস্থিত ছিলেন নায়িকা।

সেই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যায় ঐশ্বরিয়া ডাকেন তার মেয়ে আরাধ্যাকে। মেয়ে অনেক আদর করেন তিনি। মেয়ের সঙ্গে উপস্থিত অন্যান্যদের পরিচয় করিয়েও দেন। এছাড়া বেবি সম্বোধন করে অভিষেক বচ্চনকেও ডেকে নেন। সব মিলিয়ে পরিবার নিয়ে ইতালিত ফুরফুরে মেজাজে জন্মদিন কাটাচ্ছেন নায়িকা।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com