Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১২:৪৪ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » সেন্সরে আসিফের ‘গহীনের গান’
৬ November ২০১৯ Wednesday ৫:৩৪:১৪ PM
Print this E-mail this

সেন্সরে আসিফের ‘গহীনের গান’


সেন্সরে আসিফ আকবরের ‘গহীনের গান’

বিনোদন ডেস্ক ::: সবগুলো গান এককভাবে গাওয়া, সেই নয়টি গানের মেজাজের ওপর ভিত্তি করে লেখা হয়েছে চিত্রনাট্য আর তাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট সংগীতশিল্পী আসিফ আকবর। শুটিং ও সম্পাদনার পর আসিফ অভিনীত ‘গহীনের গান’ নামের পূর্ণ্যদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মটি এখন আছে সেন্সরবোর্ডে।

বাংলাঢোল প্রযোজিত ছবিটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডিসেম্বরে। এ সপ্তাহে এটি জমা দেয়া হয়েছে সেন্সর ছাড়পত্রের জন্য। পৌনে দুই ঘন্টা ব্যাপ্তির ছবিটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সাদাত হোসাইন।

‘গহীনের গান’ নিয়ে আসিফ আকবর বলেন, ‘বাংলাঢোলের আন্তরিক প্রচেষ্টায় চলচ্চিত্রে অভিনয় করেছি। এটি গড়পরতা কোনো ছবি নয়। সেন্সরের পর ডিসেম্বরে মুক্তি পেলেই বোঝা যাবে এর ভিন্নতা। আমার বিশ্বাস, এটি সবার মন ছুয়ে যাবে।’

সাদাত হোসাইন বলেন, ‘এটি গানের ছবি, একইভাবে গল্পেরও। ছবিটিতে গান ও অভিনয় মিলিয়ে এক নতুন আসিফ আকবরকে আবিস্কার করবেন সবাই। আমার বিশ্বাস সেন্সরবোর্ড প্রশংসা কুড়োবে এটি’।

‘গহীনের গান’-এ আসিফের সাথে অভিনয় করেছেন হাসান ঈমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ। ছবির ৯টি গানের বেশির ভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুন মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ আর একটি লিখেছেন পরিচালক নিজে। ‘বন্ধু তোর খবর কি রে’ গানটির সুর করেছেন পল্লব স্যানাল ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com