Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ৫:১২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » মিডিয়া গ্যালারি » সংবাদ শিরোনাম » দেশে আঞ্চলিক দৈনিকে শীর্ষে বরিশালের ‘আজকের বার্তা’
৪ February ২০২০ Tuesday ৬:১৭:৩৪ PM
Print this E-mail this

দেশে আঞ্চলিক দৈনিকে শীর্ষে বরিশালের ‘আজকের বার্তা’


দেশে আঞ্চলিক দৈনিকে শীর্ষে বরিশালের ‘আজকের  বার্তা’

অনলাইন ডেস্ক::: সারাদেশের আঞ্চলিক দৈনিকের মধ্যে প্রচার সংখ্যায় শীর্ষে রয়েছে বরিশালের আজকের বার্তা (৮০ হাজার ৫০)। এছাড়া ৫০ হাজারের বেশি প্রচার সংখ্যার আঞ্চলিক পত্রিকার মধ্যে বরিশালের আজকের পরিবর্তন।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের বেনজির আহমেদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।

তিনি আরো জানান, দেশে এক লাখের বেশি প্রচার সংখ্যার জাতীয় দৈনিক পত্রিকা রয়েছে ৪৮টি। এর মধ্যে আটটির প্রচার সংখ্যা দুই লাখের বেশি। এগুলো হলো বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, ইত্তেফাক, আমাদের সময়, জনকণ্ঠ, সমকাল ও সংবাদ।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ২৭৭টি। এর মধ্যে জাতীয় বাংলা দৈনিক ২১৮টি, আঞ্চলিক বাংলা দৈনিক ২৯৩টি এবং ইংরেজি দৈনিক ৪০টি।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, লাখের ওপরে প্রচার সংখ্যার অন্যান্য বাংলা দৈনিকের মধ্যে রয়েছে- ভোরের কাগজ, আমাদের নতুন সময়, মানবকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, ইনকিলাব, বাংলাদেশের খবর, আমার সংবাদ, আমাদের অর্থনীতি, মানবজমিন, ভোরের ডাক, আমার বার্তা, আলোকিত বাংলাদেশ, ভোরের পাতা, নবচেতনা, ঢাকা প্রতিদিন, বর্তমান, মুক্ত খবর, আজকালের খবর, আজকের বিজনেস বাংলাদেশ, বণিক বার্তা, জনতা, খোলা কাগজ, গণকণ্ঠ, জনবাণী, সকালের সময়, হাজারিকা প্রতিদিন, স্বাধীন বাংলা, সংবাদ প্রতিদিন, ভোরের দর্পণ, সময়ের আলো, যায়যায়দিন, আমার সময়, লাখো কণ্ঠ, গণমুক্তি, বাংলাদেশের আলো, শেয়ার বিজ কড়চা, খবর ও সমাজ সংবাদ।

সরকারি দলের হাবিবর রহমানের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ অনুযায়ী, টেলিভিশনে বিভিন্ন প্রকার রোগের গ্যারান্টিসহ চিকিৎসা সংক্রান্ত কোনও বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই। এ ধরনের প্রচারের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com