Current Bangladesh Time
Monday November ৯, ২০২৬ ১২:১৭ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফল বিএনপির সদস্য সচিবের উপর হামলা, শহরে উত্তেজনা
৮ November ২০২৬ Sunday ১০:৪৯:১৮ PM
Print this E-mail this

বাউফল বিএনপির সদস্য সচিবের উপর হামলা, শহরে উত্তেজনা


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের উপর হামলা হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ৮ টার দিকে বাউফল বাজার রোডে আল-ফাহাদের সামনে এ ঘটনা ঘটেছে।

দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাবেক সভাপতি আলতাব হোসেন মেম্বারের ছেলে সাদিকের নেতৃত্বে ১২ থেকে ১৩ জন কিশোর গ্যাংয়ের সদস্যরা তাঁর উপর হামলা করে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বাউফল থানায় একটি এজাহার দাখিল করেছেন।

হামলাকারীরা তাঁর শার্টের কলার ধরে এলোপাতাড়ি ভাবে কিল-ঘুষি মারে। এক পর্যায় তাঁকে রাস্তায় ফেলে দেয়। আপেল ফিরোজ অভিযোগ করেন ওই সময় তাঁর পকেটে থাকা ৬০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। ওই টাকা দিয়ে তিনি বাজার রোডে একটি মুদির দোকানে গরিবদের জন্য চাল কিনতে যান।

খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে বাউফল থানার পুলিশ বিএনপি নেতা ফিরোজকে উদ্ধার করে বাউফল থানায় নিয়ে যান। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রবিবার বিকেল চারটার সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য ‌‌শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি হাসপাতাল রোড এলাকা অতিক্রম কালে দাসপাড়া ইউনিয়ন বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলতাব হোসেন মেম্বার ব্যানারের সামনে চলে আসলে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ তাকে পিছনে যাওয়ার কথা বলেন। এ সময় আলতাফ মেম্বার উত্তেজিত হলে দুজনের মধ্যে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে রাতে বিএনপির সদস্য সচিব আপেল ফিরোজের উপর হামলার ঘটনা ঘটনা ঘটেছে বলে দাবি বিএনপির সদস্য সচিবের।

এ বিষয়ে দাসপাড়া বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলতাব হোসেন মেম্বারের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তিনি রাত পৌনে ৮টার দিকে বাজার রোড এলাকায় গরিবদের জন্য চাল কিনতে যাচ্ছিলেন। দাসপাড়া বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলতাব হোসেন মেম্বারের ছেলে সাদিকের নেতৃত্বে ১২ থেকে ১৩ জন কিশোর গাংয়ের সদস্য তাঁর উপর হামলা করে এবং শার্টের কলার ধরে কিলঘুষি মারে এবং টেনে রাস্তায় ফেলে দেয়।সাদিক মাদক ব্যবসায়ী এবং একটি কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছে।

এ বিষয় বাউফল থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।’
এদিকে বিএনপির সদস্য সচিব আপেল ফিরোজের উপর হামলার ঘটনায় থানার সামনে অনেক কয়েকশত নেতাকর্মীরা জড় হন। এ ঘটনায় শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com