|
| | | | ‘সাগর-রুনি হত্যা মামলার নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছে র্যাব’
অনলাইন ডেস্ক::: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, র্যাব সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করছে। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করছে। সাগর-রুনি হত্যা মামলার নিষ্পত্তি করতে র্যাব তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
আজ মঙ্গলবার বরগুনা পুলিশ অফিসার্স মেস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
মুজিব বর্ষে জনতার পুলিশ হয়ে ওঠার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, ‘মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার, আমরা জনতার পুলিশ হব। জনগণের অভিযোগ ও চাহিদা অনুযায়ী সেবা দিলে জনগণের পুলিশ হওয়া সম্ভব। সঠিকভাবে সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’
পুলিশ অফিসার্স মেস উদ্বোধনের সময় বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম,
পুলিশ সুপার মারুফ হোসেন, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, বরগুনা
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারসহ পুলিশের ঊর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর বিকেলে বরগুনা জেলা পুলিশের বার্ষিক
ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন আইজিপি।
সম্পাদনা: বরি/প্রেস/মপ | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
| |