Current Bangladesh Time
Tuesday July ২৮, ২০২৬ ৭:০১ AM
Barisal News
Latest News
Home » পাঠকের লেখা » প্রিয় ডাক্তার আনোয়ার ভাই, ওপারে ভালো থাকবেন
৯ June ২০২০ Tuesday ৯:১৯:০৩ PM
Print this E-mail this

প্রিয় ডাক্তার আনোয়ার ভাই, ওপারে ভালো থাকবেন


ড. মোঃ আসাদুজ্জামান মিয়া।

ডাঃ আনোয়ার হোসেন। বরিশালের পরিচিত মুখ। চিকিৎসক, উদ্যোক্তা, রাজনৈতিক, সমাজসেবক আরো কত কি? ছিলেন অনেকে পরিচয়ে পরিচিত। সদা হাস্যেজ্জল, অমায়িক চেহারার অসাধারণ ভদ্রলোক। কিইবা বয়স হয়েছিল ডাঃ আনোয়ার ভাইয়ের। না জানি কত সপ্ন, কত আশা, কত উদ্যোগ বাকী রেখেই পৃথিবী ত্যাগ করলেন। আমরা সত্যিই একজন মাল্টি কন্ট্রিবিউটরকে হারালাম। বেচেঁ থাকলে অনেক কিছু হয়তো পেতাম। অনেকটা অকালেই চলে গেলেন তিনি।
আনোয়ার ভাইয়ের সাথে দেখা, কথা ও পরিচয় হয় বছর ছয় আগে। ২০১৪ সালের দিকে। হাসপাতাল করতে গিয়ে টাকার প্রয়োজন হওয়ায় কিছু জমি বিক্রি করেছিলেন। জমি কিনতে গিয়েই পরিচয়, অতঃপর সখ্যতা। জমি কেনা-বেচার মতো অতি ঝামেলার একটি বিষয়কে সহজে সমাধান দিয়েছিলেন। যা কথা তাই কাজ। বিক্রেতা হিসেবে সত্যিই ওনার ডিলিংস ছিল এক কথায় অসাধারণ। আমরা অভিভূত ছিলাম ওনার আচরনে। বিদেশে থাকায় দীর্ঘদিন ওনার সাথে কথা হয়নি। ভেবেছিলাম ওনার সাথে আবার কথা হবে, দেখা হবে। উনার অনেক উদ্যোগ নিয়ে আলোচনা হবে। ভাগ্যের নির্মমতায় সবই আজ স্মৃতি।
সবচেয়ে খারাপ লাগার বিষয় হলো, একজন খ্যাতিমান ডাক্তার, একটি হাসপাতালের মালিককেও আমরা সময়মত যথাযথ চিকিৎসা দিতে পারিনি। বরং মৃত্যুর আগে তাকে বিভিন্ন হাসপাতালে ঘুরতে হয়েছিল একটু ভালো চিকিৎসার জন্যে। বরিশাল থেকে ঢাকায় আনা হয়েছিল। ঢাকায় তিন-চারটি হাসপাতাল তাকে ফিরিয়ে দিয়েছিল। উনি হয়তো কোনোদিনই ভাবেননি তার মৃত্যুটা এভাবে হবে। ঘটনাটি শুধুমাত্র একটি বিভাগীয় ও জেলা শহরের চিকিৎসা ব্যাবস্থার দৈন্যতাকেই স্পষ্ট করেনি বরং করোনাকালীন এই দূর্যোগে আমাদের গোটা স্বাস্থ্য ব্যাবস্থার করুণ দশাকেই ফুটিয়ে তুলেছে।
শুনেছি উনি করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। জানি না উনি করোনা পজেটিভ ছিল কিনা। তবে এটাই সত্য যে, করোনার অযুহাতে উনাকে আমরা সঠিক সময়ে যথাযথ চিকিৎসা প্রদান করতে ব্যার্থ হয়েছি। এই আফসোসের হয়তো সীমা নেই বিশেষ করে উনার পরিবার পরিজনদের জন্যে। আসলেই এরকম মৃত্যু কোনোভাবেই মেনে নেয়ার মতো না। তারপরও চরম অবধারিত মৃত্যু তা যেভাবেই হোক না কেন তা মেনে নিতেই হবে। পরিশেষে যথারীতি বলেতে চাই ওপারে ভালো থাকবেন আনোয়ার ভাই। মানুষের দোয়া ও ভালোবাসায় সবর্দা সিক্ত থাকবেন এই প্রত্যাশা করি।

লেখক:সহযোগী অধ্যাপক (কীটতত্ত¡), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ও ভিজিটিং সায়েনটিস্ট, এএমসিডি, ফ্লোরিডা, আমেরিকা।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com