Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ১২:১০ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » দৌলতখানে প্রাইভেট পড়তে এসে শ্লীলতাহানির শিকার ছাত্রী
১২ October ২০২০ Monday ৪:৩২:১২ PM
Print this E-mail this

দৌলতখানে প্রাইভেট পড়তে এসে শ্লীলতাহানির শিকার ছাত্রী


রোমানুল ইসলাম সোহেব,দৌলতখান(ভোলা)প্রতিনিধিঃ

প্রতিকি ছবি।

ভোলার দৌলতখানে সপ্তম শ্রেনীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে নয়ন নামে এক বখাটে ট্রলি শ্রমিকের বিরুদ্ধে।

সোমবার (১২ অক্টোবর)সকাল সাতটায় দৌলতখান পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন কোবা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দৌলতখান থানায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পেয়ে দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত বখাটে নয়ন পলাতক রয়েছেন। অভিযুক্ত নয়ন দৌলতখান চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের ছেলে।

প্রতাক্ষদর্শী ও স্কুলছাত্রী জানান,প্রতিদিনের ন্যায় স্কুল ছাত্রী  প্রাইভেট পড়ার জন্য তার স্কুলে রওয়ানা হন।পথিমধ্যে দৌলতখান কোবা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে লম্পট নয়ন ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে বখাটে নয়ন পালিয়ে যায়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলার রহমান জানান, এ ঘটনায় দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত নয়নকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com